Arpita Debnath

3920 Posts
ঋষিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লিজ

ঋষিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লিজ

নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। তবে একের পর এক অবিশ্বাস্য লড়াই জেতার পরেও একেবারে শেষ পর্যায়ে পিছিয়ে গেলেন ঋষি সুনাক। বরিস জনসনের পর ভারতীয় বংশোভূত এই রাজনীতিবদই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এতদিন পর্যন্ত এগিয়ে ছিলেন। ফলে তাকে নিয়ে ব্রিটেন তো বটেই আমাদের দেশের মানুষের উত্তেজনাও কম নয়। কারণ ঋষি যদি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাহলে তৈরি হবে ইতিহাস। এই প্রথম ব্রিটেনের মসনদে বসবেন ভারতীয় বংশোভূত কোনো রাজনীতিবিদ। তবে সম্প্রতি ঋষি জানিয়েছেন, জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বি লিজ ট্রাসের থেকে কিছুটা পিছিয়ে…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। জড়িত হয়েছে একাধিক মন্ত্রীর নাম। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ আদালতের তরফে। এসএসসি'কে ফের প্রকাশ করতে হবে প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর। যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও। একই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা, সেটা বলতে হবে। আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে। ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি'র উপস্থিতিতে। অভিযোগ উঠেছে, ২০১৬ প্রথম SLST-তে আইন ভেঙে অতিরিক্ত সংখক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে…
Read More
বাংলায় লক্ষ্যাধিক টাকা উদ্ধারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর

বাংলায় লক্ষ্যাধিক টাকা উদ্ধারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বাংলায় উদ্ধার কয়েক কোটি কোটি টাকা৷ গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এরই মাঝে আবার একবার বিপুল নগদ অর্থ সহ বাংলা থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন কংগ্রেসি বিধায়ক। শনিবার সন্ধ্যায় হাওড়ায় টাকা সহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা৷ এর পর থেকেই ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে৷ কোথা থেকে এত টাকা এল, কার নির্দেশে তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই রহস্য উদঘাটনে নামতে চলেছে সিআইডি৷   ইতিমধ্যেই তিন কংগ্রেসি বিধায়ককে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় কংগ্রেস যখন মহারাষ্ট্রের ছায়া দেখছে, তখন তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনায় নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার৷ ঝাড়খণ্ডেরই এক কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল সিং থানায় অভিযোগ করেছেন, হাওড়া পুলিশের…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা পরিস্থিতির মাঝেই সারদা মামলায় চাপে শুভেন্দু

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা পরিস্থিতির মাঝেই সারদা মামলায় চাপে শুভেন্দু

এই মুহূর্তে একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এই পরিস্থিতিতে সারদা মামলায় চাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর৷ সারদার নথি গায়েব সংক্রান্ত মামলায় অধিকারী পরিবারের বিরুদ্ধে তৎপর কাঁথি পুলিশ। একই সঙ্গে এই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। প্রেসিডেন্সি জেলে এসে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করবেন কাঁথা থানার আধিকারিকরা। শনিবার পূর্ব মেদিনীপুরের জেলা দায়রা আদালত কাঁথি থানাকে সেই অনুমতি দিয়েছে।   এর আগেও নিজের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছিলেন সুদীপ্ত সেন৷ সম্প্রতি তিনি ফের অভিযোগ করেন, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। লক্ষ-লক্ষ টাকা ঢেলে লেবার হাট তৈরি করেছিলেন। এর…
Read More
কয়েক কোটি কোটি টাকা কোনো কিছুই নাকি তার নয়, মন্তব্য পার্থর

কয়েক কোটি কোটি টাকা কোনো কিছুই নাকি তার নয়, মন্তব্য পার্থর

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে তাঁকে। ঘরে-বাইরে চাপের কারণে ধীরে ধীরে এবার মুখ খুলছে পার্থ চট্টোপাধ্যায়। এবার এক বিস্ফোরক মন্তব্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জানা যাচ্ছে, রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই প্রথম টাকা প্রসঙ্গে মুখ খুলেছেন পার্থ। এদিন সাংবাদিকরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা প্রসঙ্গে প্রশ্ন করলে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানান, 'কোন টাকা আমার নয়।' এখানেই শেষ নয়, এদিন তিনি রহস্য বাড়িয়ে আরও বলেন, 'সময় এলে সব বোঝা যাবে।' প্রসঙ্গত এদিনও আদালতের নির্দেশে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য…
Read More
আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস

আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস

চলছে বৃষ্টির মরশুম, বাংলায় প্রবেশ ঘটেছে বৃষ্টির। বাংলায় বৃষ্টির প্রবেশ ঘটলেও বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। গতকাল সপ্তাহের শেষ দিনে বৃষ্টির ঘনঘটা, তিলত্তমার তোমার আকাশে মেঘের ভ্রুকুটি। এইভাবেই একটু একটু করে জোরালো হচ্ছে দক্ষিণবঙ্গের বর্ষা। প্রসঙ্গত গত সপ্তাহ থেকেই কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে মহানগর। এমতাবস্থায় রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির দেখা না মিললেও এদিন সারাদিন ধরেই কলকাতার আকাশ মেঘলা, কখনো কখনো মিলছে বাজ পড়ার শব্দও। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হল, রবিবার রাত থেকে কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। আগামী ২৪ ঘন্টায়…
Read More
না ফেরার দেশে সংগীতশিল্পী নির্মলা মিশ্র

না ফেরার দেশে সংগীতশিল্পী নির্মলা মিশ্র

হলো না শেষ রক্ষা, বিফলে গেল সমস্ত প্রচেষ্টা। না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সংগীত শিল্পী। বাংলা তথা ভারতীয় সংগীত জগতে ফের মহিরুহু পতন। হারিয়ে গেলেন 'তোতা পাখি রে' গানের কন্ঠ তথা কিংবদন্তি সংগীতশিল্পী নির্মলা মিশ্র। নিজ বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১ বছর বয়সী এই সংগীত শিল্পীর। পরিবার সূত্রে খবর, বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী। এদিকে রবিবার সকালে নির্মলা মিশ্রের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছেন সংগীত জগতের একের পর এক বিশিষ্ট শিল্পীরা। নির্মলা মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশ করে এদিন সকালে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একটি শোকবার্তায় তিনি বলেন, 'বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি…
Read More
অনাদরে কি ভুগছে পার্থর পোষ্যরা

অনাদরে কি ভুগছে পার্থর পোষ্যরা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার গ্রেফতারের পর থেকেই উঠছে প্রশ্ন তার সারমেয়দের নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের এই পরিস্থিতিতে কেমন আছেন তারা? কারা দেখ ভাল করছেন তাদের? এখন কোথায় তারা সকলে? এই সব প্রশ্ন ঘোরাঘুরি করছে। পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের আলাদা ফ্ল্যাটের হদিশ পেয়ে অবাক হয়েছিল ইডি আধিকারিকরাও। জানা গিয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা এক ফ্ল্যাটই ছিল তাদের বাড়ি। এখন সেই ফ্ল্যাটেই অনাদরে পড়ে আছে পার্থর লক্ষাধিক টাকার ৯ টি সারমেয়। সূত্রের খবর, ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ১৯ তলায় পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটিতে আছে এরা। পাগ থেকে শুরু করে বিগেল, ল্যাবরেডর…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই আজ সামান্য কমল সংক্রমণে আক্রান্তের সংখ্যা

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই আজ সামান্য কমল সংক্রমণে আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের মাত্রা তুলনায় আজ কমল বঙ্গে। শেষ কয়েক সপ্তাহে তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। গতকাল ফের বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছিল, কিন্তু আজ আবার কমল। এদিকে একাধিক মৃত্যু এদিনও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই বেড়েছে তুলনায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট কিঞ্চিৎ কমে ৮.৮৭ শতাংশ। এদিকে সুস্থতার হার একটু বেড়ে ৯৮.১২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯১ হাজার ৭৬৭ জন।…
Read More
ইডি-র দাবি, শুধু চাকরি জন্য নয় দফতরের বদলি ও পদোন্নতির জন্যও আদান প্রদান হত টাকা

ইডি-র দাবি, শুধু চাকরি জন্য নয় দফতরের বদলি ও পদোন্নতির জন্যও আদান প্রদান হত টাকা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতিতে মুখ পুড়েছে রাজ্যের৷ বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিতে চলেছে কোটি কোটি টাকার খেলা৷ ইডি-র তদন্তকারী অফিসারদের দাবি, শুধু চাকরি বিক্রিই নয়, শিক্ষা দফতরের বদলি ও পদোন্নতির জন্যও লক্ষ লক্ষ টাকা নেওয়া হত৷ আর সেই টাকা তোলার উপরেও নিয়ন্ত্রণ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ টাকা তোলার কাজটি করত তাঁর অনুগত কিছু অফিসারকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী। ইডি-র অনুমান, এটা সবে শুরু৷ স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট কাণ্ডে ১০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি সূত্র হাতে এসেছে তাঁদের৷ যার ভিত্তিতেই এই দাবি করেছেন তদন্তকারী…
Read More