Arpita Debnath

3921 Posts
মিলল না রক্ষাকবজ, খারিজ হলো রোদ্দুর রায়ের দায়ের করা মামলা

মিলল না রক্ষাকবজ, খারিজ হলো রোদ্দুর রায়ের দায়ের করা মামলা

সবসময়ই তিনি থাকেন বিতর্কের শিরোনামে। বিতর্কিত ভিডিও করেই জনপ্রিয় হয়েছেন তিনি। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, অভিযোগের ওপর ভিত্তি করে গ্রেফতার করা হয় তাকে। জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তার জেরে জুন মাসে গোয়া থেকে গ্রেফতার হন তিনি। বেশ কয়েকদিন পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন মেনে তাঁর। কিন্তু পুলিশি হেনস্থা নিয়ে সরব হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইউটিউবার। রোদ্দুর রায়ের করা মামলা এদিন খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন সরকার পক্ষের আইনজীবী আদালতে বেশ কয়েকবার 'অনির্বাণ রায়' সম্মোধন করলে বিচারপতি শম্পা সরকার তাঁর কাছে জানতে চান কে এই অনির্বাণ রায়। সরকারপক্ষের আইনজীবী…
Read More
সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

অনুব্রত মণ্ডলের পর এবার আরও এক। অনুব্রত মণ্ডলের মতোই ইনিও একবার দুবার নয় একাধিকবার হাজিরা এড়িয়েছেন৷ লাগাতার ইডির তলব এড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এমন ইঙ্গিত ছিল। সেটাই হল। মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই নোটিশ জারি করেছে সিবিআই। টেট দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কোথাও কোনও খোঁজ না পাওয়া যাওয়ার জন্যই এই লুক আউট নোটিস জারি। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই। গত ২৭ জুলাই শেষবার ইডি-র মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ তার পর থেকে আর সাড়া…
Read More
চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ দূর্গাপুজো৷ পুজোর বাকি আর মাত্র কিছুদিন, অপেক্ষা আর মাত্র ছত্তিরিশ দিনের৷ মা আসছে৷ চারিদিকে পুজো পুজো রব৷ জোর কদমে চলছে কেনাকাটি৷ চলছে মণ্ডপ তৈরির কাজ৷ করোনা আবহে গত দু’বছর পুজো ছিল ম্যারমেরা৷ কিন্তু, এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ তবে চিন্তায় ফেলেছে আবহাওয়ার খামখেয়ালি৷ পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি এসে ভেস্তে দেবে নাতো পুজোর প্ল্যান?  ফি বছরের মতো এ বছরও পুজোর আগে বাঙালির মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন৷ অনেকেরই আশঙ্কা, এবার জুন-জুলাইয়ে তেমন বৃষ্টি না হওয়ায় পুজোর সময় ভিজবে না তো বাংলা! কিন্তু বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, দুর্গাপুজোর এখনও…
Read More
শরীর ভালো নেই পার্থর, রক্ত পরীক্ষা করা হলো তার

শরীর ভালো নেই পার্থর, রক্ত পরীক্ষা করা হলো তার

এই মুহূর্তে রাজ্যের একাধিক দুর্নীতির মামলাগুলির মধ্যে অন্যতম হলো শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা৷ এই মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা হল প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেল৷ হাই প্রোফাইল ওই ওয়ার্ডে সাধারণ কয়েদিদের মতোই রয়েছেন প্রাক্তন মন্ত্রী৷ তবে শরীর ভালো নেই তাঁর৷ দিন কয়েক আগে এসএসকেএম-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল পার্থকে৷ মঙ্গলবার রক্ত পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় প্যাথেলজি বিভাগে৷   রক্তাল্পতায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়৷ শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও কম রয়েছে৷ হিমোগ্লোবিনের মাত্রা ৮.৩৷ যেখানে ১১-১২ থাকা দরকার৷ এছাড়াও নানা সমস্যায় ভুগছেন তিনি৷ পার্থের যে বেশ কিছু ক্রনিক সমস্যা…
Read More
আচমকাই সোনালি ফোগাটের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, উঠছে ষড়যন্ত্রের অভিযোগ

আচমকাই সোনালি ফোগাটের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, উঠছে ষড়যন্ত্রের অভিযোগ

আবার এক শোকের খবর বিনোদন জগতে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কথা বিজেপির তারকা নেত্রী সোনালী ফোগাটের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নেত্রীর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও। কিন্তু এর মধ্যেই সোনালীর মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। সোনালীর বোনের দাবি, নেত্রীর বিরুদ্ধে কোনও চক্রান্ত হয়েছে।  সেই কারণেই এমন অকালে চলে যেতে হল দিদিকে। চিকিৎসকরা যদিও জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বিজেপি নেত্রীর। কিন্তু সোনালীর পরিবারের সদস্যরা তা মানতে নারাজ। সোনালীর মৃত্যু নিয়ে সম্প্রতি একাধিক তথ্য সামনে এনেছেন সোনালি ফোগাটের বোন। তাঁর কথায়, '২৪ ঘণ্টা আগেই মায়ের সঙ্গে কথা বলেছিল দিদি। একদম সুস্থই ছিলেন।…
Read More
দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

এই মুহুর্তে একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে খাদ্য দফতর নিয়ে এবার বড় নির্দেশ। নতুন কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকবে। এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। খাদ্য দফতরের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠেছে। এবার কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এল। ১৬১ জন কন্ট্রাক্টচুয়াল কর্মীকে সরিয়ে কী করে নতুন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করছে খাদ্য দফতর, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারকে হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ…
Read More
নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই স্বচ্ছতার আশ্বাস পর্ষদের নতুন সভাপতির

নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই স্বচ্ছতার আশ্বাস পর্ষদের নতুন সভাপতির

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি বললেন কোনও কিছু লুকবো না৷ কোনও অস্বচ্ছ্বতা থাকবে না৷ প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে৷ প্রত্যেকের অভিযোও শুনব৷ দায়িত্ব নিয়েও স্বচ্ছ্বতার আশ্বাস৷  তিনি বলেন, ‘‘আজ থেকে বোর্ডের সমস্ত কাজে স্বচ্ছতা থাকবে৷ সরকার সম্পর্কে বোর্ডের কার্যকরণে অস্পষ্টতা থাকলে, সেটা দূর করার দায়িত্বও আমার৷ যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকবো না৷’’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে পদ খুইয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে এতদিন অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ সামলাচ্ছিলেন রত্না চক্রবর্তী বাগচী।   এবার পাকাপাকিভাবে নতুন সভাপতি…
Read More
আরও এক সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে, পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর টাকা আসবেনা দলীয় তহবিলে

আরও এক সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে, পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর টাকা আসবেনা দলীয় তহবিলে

এই মুহূর্তে রাজ্যে জুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় পরিস্থিতি। এই দুর্নীতির মামলায় গ্রেফতার প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, চলছে তদন্ত৷ গ্রেফতার হওয়ার পরেই দল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে৷ বরখাস্ত করা হয়েছে দলের সমস্ত পদ থেকেও৷ এবার পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে দলীয় তহবিলে চাঁদা নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল দল। তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর, শীঘ্রই এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে, যাতে তাঁর অ্যাকাউন্ট থেকে চাঁদার অর্থ কাটা না হয়৷  ২০০১ সালে তৃণমূলের টিকেটে প্রথম বার বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হন পার্থ চট্টোপাধ্যায়। এখনও তিনি ওই কেন্দ্রেরই বিধায়ক৷ ২০০১ সাল থেকেই প্রতি মাসে নিজের বিধায়কের বেতন থেকে দলের তহবিলে এক হাজার টাকা…
Read More
আগামী মাসেই কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় রদবদল

আগামী মাসেই কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় রদবদল

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। পরবর্তী লোকসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই। ফলে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির। সেই পরিপ্রেক্ষিতেই আগামী মাসেই হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই মন্ত্রিসভার রদবদলের কাজ সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ঘনিষ্ঠ মহলসূত্রে খবর এমনটাই। অন্যদিকে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এবারের মন্ত্রিসভায় আসতে চলেছে একের পর এক চমক। আগামী লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাঙ্কের উপর বিশেষ নজর দিতে চলেছে গেরুয়া শিবির। আর তাই কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বাড়তে চলেছে মহিলা প্রতিনিধির সংখ্যা। অন্যদিকে দিন কয়েক আগে স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে দেশের মহিলাদের সুরক্ষায় একগুচ্ছ…
Read More
বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। সেখানে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি উত্তেজক হয়েছে, আবার এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছুড়েছিলেন। তাই তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সেই প্রেক্ষিতে পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। সেই আর্জি মানা হয়েছে বলে জানা গিয়েছে। এবার সশরীরে নয় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট জেল থেকে…
Read More