Arpita Debnath

3921 Posts
আজ সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর ডাক

আজ সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর ডাক

চলতে থাকা শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার পরিস্থিতিতেই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার। প্রথমে ২৩ জন চাকরি প্রার্থীকে ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের নির্দেশ, তারপর ৫৪ এবং শেষে ১১২ জনের ক্ষেত্রেও একই নির্দেশ এসেছিল কলকাতা হাইকোর্ট থেকে। এবার ১৮৭ জনকে এবার ইন্টারভিউতে ডাকা হল। আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর আগেই এতজন টেট পরীক্ষার্থীকে চাকরির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, আজ সোমবার, ১৯ সেপ্টেম্বর প্রয়োজনীয় নথি নিয়ে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে হাজির থাকতে হবে। ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের…
Read More
চিন্তা থেকেই যাচ্ছে সংক্রমণের সংখ্যায়

চিন্তা থেকেই যাচ্ছে সংক্রমণের সংখ্যায়

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনা সংক্রমণ কমার লক্ষণ থাকলেও হঠাৎ তা বেড়েও যাচ্ছে। সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। গতকালের মতো আজও প্রায় একই জায়গায় সংক্রমণ। তাই সকলকে আরও সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে আবার দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৭৫ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১০ হাজার ৫০৭ জন। মোট মৃত্যু…
Read More
খেলার জগৎকে বিদায় জানালেন রজার

খেলার জগৎকে বিদায় জানালেন রজার

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খেলার জগৎকে বিদায় জানালেন তিনি। প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর ঘোষণা করে দিলেন রজার ফেডেরার। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপ তাঁর শেষ এটিপি প্রতিযোগিতা হতে চলেছে, এমনটা জানিয়ে দিয়েছেন ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তাঁর স্পষ্ট বার্তা, পুরোপুরি টেনিস খেলা ছাড়বেন না, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর খেলতে দেখা যাবে না তাঁকে। রজারের এই ঘোষণায় কার্যত চোখে জল তাঁর অনুগামীদের। ২০২১ সালে উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে তিনি হয়তো খেলা ছেড়ে দিতেন পারেন। সম্প্রতি অবসর ঘোষণা করেছেন আরও এক বিশ্বখ্যাত সেরেনা উইলিয়ামস। তাঁর পর ফেডেরারকে নিয়ে জল্পনা সত্যি হয়ে গেল।…
Read More
তবে কি সত্যি শেষ হতে চলেছে করোনা সংক্রমণের রেশ, আশার আলো দেখাচ্ছে হু

তবে কি সত্যি শেষ হতে চলেছে করোনা সংক্রমণের রেশ, আশার আলো দেখাচ্ছে হু

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বর, করোনা ভাইরাস বলতে গেলে একই রকম ত্রাস সৃষ্টি করে রেখেছে মানব জীবনে। মাঝে সংক্রমণ অনেক মাত্রাতেই কমেছে কিন্তু নির্মূল হয়নি। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে একাধিক রিপোর্ট এও বলেছে যে মৃত্যুহারও কমতে শুরু করেছে বিশ্বজুড়ে। এবার সেই 'হু' দিল আশার বাণী। দাবি করা হল, বিশ্বজুড়ে নাটকীয়ভাবে কমে আসছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, করোনার শেষ দেখা যাচ্ছে। তবে তাঁর এও সতর্কতা, কমছে মানে এই নয় যে কমে গিয়েছে। অতিমারি শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে।…
Read More
আজ নমোর জন্মদিন ঘিরে একাধিক আয়োজনের প্রস্তুতি

আজ নমোর জন্মদিন ঘিরে একাধিক আয়োজনের প্রস্তুতি

তিনি দেশের প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ শনিবার ১৭ সেপ্টেম্বর বাহাত্তরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর জন্মদিনকে কেন্দ্র করে যে বিরাট মাপের আয়োজন করা হবে তা বলাই বাহুল্য। গোটা দেশজুড়েই এই দিনটিকে বিশেষভাবে পালন করতে চলেছে গেরুয়া শিবির। তবে চমকের বিষয় হল, এবারের জন্মদিনে কোনও রকম কেক কাটবেন না প্রধানমন্ত্রী মোদী। কেক কাটার থেকেও বড় চমক বর্তমান। আগেই জানা গিয়েছিল যে, নরেন্দ্র মোদীর তাঁর জন্মদিনেই নামিবিয়া থেকে আনা চিতাদের ছাড়বেন মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে। গত ৭৫ বছর ধরে এদেশে বিশ্বের দ্রুততম প্রাণীটির দেখা মেলেনি। সেই অভাব পূরণ করতে নিজের জন্মদিনের দিনটিই বেছে নিয়েছেন তিনি। এদিন যে শিশুদের জন্ম…
Read More
সমাপ্ত হলো ক্রিয়াকার্য, প্রয়াত রানিকে শেষশ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ

সমাপ্ত হলো ক্রিয়াকার্য, প্রয়াত রানিকে শেষশ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ

এই মুহূর্তে ব্রিটেনের আকাশ জুড়ে ছেয়ে আছে দুঃখবার্তা, সমাপ্তি প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। পোডিয়ামের উপর কফিনে শায়িত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। গতকাল তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত অগণিত মানুষ। মহারানির মরদেহ ঘিরে রেখেছে রয়্যাল গার্ড। রাজকীয় রীতি মেনেই রানিকে শ্রদ্ধা জানানো হয়। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছরের রানি৷ মঙ্গলবার তাঁর মরদেহ নিয়ে আসা হয় লন্ডনের রাজবাড়িতে৷ ১৪ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেস থেকে শেষবারের জন্য বার করে আনা হয় রানির মরদেহ৷ সেখান থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শায়িত হন রানি। প্রাচীন রাজকীয় রীতিনীতি মেনে হলের মাঝে একটি পোডিয়ামের উপর রাখা হয় রানির কফিন৷ এই…
Read More
আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷ পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে মহালয়ার আগে বঙ্গ যে ভাসতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। পাশাপাশি অনুমান করা হচ্ছে, রবিবার থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার কারণে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হবে। এতএব মহালয়ার আগে বাংলার…
Read More
শীতলকুচি কাণ্ডে কোর্টের তরফে সিআইডিকে সহযোগিতার নির্দেশ দেওয়া হলো

শীতলকুচি কাণ্ডে কোর্টের তরফে সিআইডিকে সহযোগিতার নির্দেশ দেওয়া হলো

গত বছরের বিধানসভা ভোট ঘিরে বেশ কয়েকটি ঘটনা ঘটে যার মধ্যে শীতলকুচির অন্যতম। এই ঘটনার পর বেশ কিছুটা সময় অতিক্রম করলেও সুরাহা হয়নি কিছুই। গত বছরের বিধানসভা ভোটে শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানের মৃত্যুর মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য ফের হাই কোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। এখনও এই ঘটনার তদন্তভার রয়েছে রাজ্য পুলিশের সিআইডি-র হাতে। ঘটনার তদন্তে বারে বারে সিআইডি তাঁর পরিবারকে তলব করছে। কিন্তু সিআইডি-র তদন্তে ভরসা রাখতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, সিবিআই তদন্ত দেওয়া হোক। এদিন, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, সিআইডি কিছু তথ্য জানতে চায়। এখানে গ্রেফতারে কোনো বিষয় নেই। শুধু তাঁরা তদন্তে সহযোগিতা করুক। আগামী নভেম্বরে এই বিষয়ে…
Read More
চাপ বাড়ল আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

চাপ বাড়ল আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এই মর্মে আলিপুর জজ কোর্টে একটি আবেদনও জানানো হয়৷ সেই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-এর বিশেষ আদালত আজ পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে৷ আজই হবে এই মামলার শুনানি৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি…
Read More
নতুন আতঙ্ক, ভয়ঙ্কর ধ্বংসলীলার হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

নতুন আতঙ্ক, ভয়ঙ্কর ধ্বংসলীলার হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মাঝে নতুন আতঙ্ক। বিশ্ববাসীর জন্য অপেক্ষা রয়েছে আরও ভয়ঙ্কর বিপর্যয়৷ বলা যেতে পারে অদৃষ্টপূর্ব ধ্বংসলীলার সম্মুখীন হতে চলেছি আমরা৷ অশনি সঙ্কেত দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। জলবায়ু বদলের ফলে বিশ্বজুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করার সময় আসন্ন বিপদের ইঙ্গিত দেন গুতেরেজ৷ ওয়ার্ল্ড মিটিয়োরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমও-র নেতৃত্বে একাধিক সংস্থার মিলিতভাবে তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, জলবায়ু বদলের কথা বলতে গেলে বলতেই হয়, একেবারে ভুল দিশায় এগিয়ে চলেছে বিশ্ব। কোভিডপর্বে দীর্ঘ লকডাউনের সময়…
Read More