Arpita Debnath

3921 Posts
চাঞ্চল্যকর তথ্য, ১৩ হাজারের কাছাকাছি বহির্ভূতভাবে নিয়োগ

চাঞ্চল্যকর তথ্য, ১৩ হাজারের কাছাকাছি বহির্ভূতভাবে নিয়োগ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত, একাধিক অভিযোগ৷ এরই মাঝে প্রশ্ন ওঠে স্কুলে ভুয়ো প্রার্থীর সংখ্যাটা ঠিক কত? সঠিক সংখ্যাটা খুঁজে বার করতে আদালতের নির্দেশ মেনে ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিল স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীদের আইনজীবীরা। ঘণ্টাখানেক সময় ধরে চলে সেই বৈঠক৷ আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ তৈরি হল প্রায় ১৩ হাজার জন প্রার্থীর নামের তালিকা। জানা গিয়েছে, ত্রিপাক্ষিক বৈঠক থেকে মোট ১২ হাজার ৯৬৪ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে৷ প্রতিটি পক্ষের হাতেই নামের তালিকার প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে৷ বেআইনি নিয়োগের শিকড় খুঁজতে এবার আরও কড়া পদক্ষেপ করা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার…
Read More
তাইওয়ান নিয়ে বাড়ছে উত্তেজনা, প্রস্তুত চীন ও আমেরিকা

তাইওয়ান নিয়ে বাড়ছে উত্তেজনা, প্রস্তুত চীন ও আমেরিকা

চলতি বছর শুরু হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ অবিরাম গতিতে চলছে যুদ্ধ পরিস্থিতি৷ এই যুদ্ধ চলছে বিগত বেশ কয়েক মাস ধরে৷ এখনও ধিক ধিক করে জ্বলছে যুদ্ধের আগুন৷ এরই মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা এবং চিনের মধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। তাইওয়ান সীমান্তের কাছে চিনের যুদ্ধের মহড়া গোটা বিশ্বের কৌশলগত ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে এবার চিনের উদ্বেগ বাড়িয়ে তাইওয়ান প্রণালী ধরে যৌথ সামরিক মহড়া শুরু করল আমেরিকা এবং কানাডা। চিনের কাছে যা এক ‘চমক’৷ তবে আমেরিকার নাম না করেই তাদের সাফ হুঁশিয়ারি, কোনও রকম প্ররোচনা সৃষ্টির চেষ্টা হলে কিংবা চিনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হলে, পাল্টা জবাব দেওয়ার…
Read More
ফের আবার বৃষ্টির পূর্বাভাস

ফের আবার বৃষ্টির পূর্বাভাস

ফের আবার স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্ব পূর্বাভাস অনুযায়ী এক নিম্নচাপের জের কাটিয়ে উঠলো কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ এর পরেই রোদের মুখ দেখলো বঙ্গবাসী। এরইমাঝে আবার বেলা গড়ালেই পাল্টে যেতে পারে আকাশের রূপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটাই স্বস্তি মহালয়ার আগে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে শেষ লগ্নে পুজোর বাজার মাটি হওয়ার ভয় সেভাবে নেই৷ আবহাওয়ার এই রিপোর্টে অনেকটাই স্বস্তিতে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। কারণ পুজো প্রায় এসেই গিয়েছে। চলছে শেষ মুহূর্তের কাজ৷ এই পরিস্থিতিতে ভারী বৃষ্টি হলে সমস্যার সৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ভারী…
Read More
ধীরে ধীরে কমেছে আয়, রোজগার বাড়ানোর আশায় রেশন ডিলাদের মদ বিক্রির আবেদন

ধীরে ধীরে কমেছে আয়, রোজগার বাড়ানোর আশায় রেশন ডিলাদের মদ বিক্রির আবেদন

সরকারের তরফে একাধিক নিয়ম জারি হওয়ায় কমছে রোজগার, চিন্তা বাড়ছে রেশন ডিলাদের৷ কেন্দ্রীয় সরকারের তরফে জারি হওয়া একাধিক নিয়ম নীতিতে ভাটা পড়েছে উপার্জনে৷ রোজগার বাড়াতে তাই অভিনব আর্জি জানালেন রেশন ডিলাররা৷ বাড়তি রোজগারের আশায় রেশন দোকান থেকেই মদ বিক্রির ছাড়পত্র চেয়ে আবেদন জানানো হল কেন্দ্রীয় সরকারের কাছে৷ সম্প্রতি এই মর্মে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। যার সহ-সভাপতি হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদভাই মোদী৷ অন্যদিকে, এই সংগঠনের মুখ্য উপদেষ্টা তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ডিলারদের একাংশের কথায়, রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে গ্রাহকদের আঙুলের…
Read More
উদ্বোধনের পর, টালা ব্রিজের নির্মানে সময় বেশি লাগার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

উদ্বোধনের পর, টালা ব্রিজের নির্মানে সময় বেশি লাগার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

অবশেষে চিন্তা দূর হল কলকাতাবাসীর জন্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আসন্ন পূজোর আগেই উদ্বোধন হল নবনির্মিত টালা সেতুর, রাজ্য সরকার ও রেল দপ্তর ছাড়াও খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের নানান পরীক্ষা নিরীক্ষার পর এই টালা সেতু উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই টালা সেতুর এমনভাবে নকশা প্রস্তুত করা হয়েছে যাতে এর স্থায়িত্ব ১০০ বছর পর্যন্ত হতে পারে। নতুনভাবে ব্রিজ উদ্বোধন করে তিনি জানান, এটা পুজোর আগের উপহার। কিন্তু এই ব্রিজ নতুন করে খুলতে এত দেরী কেন হল? মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরনো সেতুটি ভাঙতে কিছুটা বেশি সময় নিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতিও একটি বড় কারণ এটি তৈরি…
Read More
খুশির খবর, পুজোর পরেই শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের স্কুলগুলিতে

খুশির খবর, পুজোর পরেই শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের স্কুলগুলিতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে কোনও সভা-সমিতি নয়, একেবারে বিধানসভা অধিবেশন থেকে এবার দ্রুত শিক্ষক পদ পূরণের প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার। পুজোর পর পরই রাজ্যের স্কুলগুলিতে প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ছ’বছর পর নিয়োগ হতে চলেছে। এর জন্য নতুন নিয়োগবিধিও তৈরি করা হচ্ছে। আদালতের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে। কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন, তা জানার জন্য সমীক্ষা করা হবে৷ আদালতের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই ১৮৭ জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই প্রার্থীদের তথ্য যাচাই এবং ভাইভাও হয়ে গিয়েছে।…
Read More
বড় ধাক্কা খেলো রাজ্য, ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

বড় ধাক্কা খেলো রাজ্য, ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

আবার একবার বড় ধাক্কা খেলো রাজ্য৷ কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের আর্জি। ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় আগের নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ৷ এ নিয়ে তৃতীয় বার রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করল আদালত। ফলে রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই৷ এদিন রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। বৃহস্পতিবার ডিএ মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি গ্রহণ করা হচ্ছে না। আদালতের বক্তব্য, রাজ্যের কথা মেনে ‘ডিটেলস এনকোয়ারি’ বা ‘স্ক্রুটিনি’ প্রয়োজন নেই। এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই (মেরিট) নেই। প্রসঙ্গত, ডিএ মামলার শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, তহবিলে টাকা নেই৷ ফলে…
Read More
পুজোর আগেই স্বস্তির খবর, মোট ৯২৩ পদে চাকরির নির্দেশ

পুজোর আগেই স্বস্তির খবর, মোট ৯২৩ পদে চাকরির নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এরই মাঝে তথ্য এলো এসএসসির গ্রুপ ডি-তে জেলা ভিত্তিক ৫৭৩ টি শূন্যপদ রয়েছে। আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেগুলি বাতিল করা হয়েছিল। সেই শূন্যপদ মেধার ভিত্তিতে অবিলম্বে পূরণ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গ্রুপ সি বিভাগেও বেআইনি ভাবে নিয়োগ হওয়া ৩৫০ টি পদে প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুটো ক্ষেত্রেই কাজ করতে হবে পুজোর মধ্যে। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর আগে মোট ৯২৩ টি পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৮…
Read More
ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, পুজো পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থকে

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, পুজো পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দুর্গাপুজো জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তা স্পষ্ট করে দিল আদালত। জানান হয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে চলেছেন তিনি। এবার সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি। এতএব, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই বছর আর নিজের ক্লাব নাকতলায় থাকা হল না নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। এদিনও তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জানান, তাঁর মক্কেলের বয়স ৭০ বছর। অন্তত শরীরের দিকে…
Read More
ফের একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

ফের একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিবাদ বরাবরের, ফের একবার বিজেপি নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রীর। আলিপুর সংগ্রহশালার উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাস বিকৃত হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, বিজেপি সরকার ঐতিহাসিক ঘটনা বদলে দিচ্ছে। দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছু দিনদিন বদলে দিচ্ছে তারা। মমতার কথায়, একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এমন করা হচ্ছে। আলিপুর সংশোধনাগার বারুইপুরে স্থানান্তরিত হওয়ার পর সেখানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছে হিডকো। সেই সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, নতুন করে ভাবতে হচ্ছে। কেন নতুন ভাবনা…
Read More