Arpita Debnath

3921 Posts
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতার টালিগঞ্জে

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতার টালিগঞ্জে

আবার একবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা খাস কলকাতায়৷ টালিগঞ্জের কুঁদঘাটের স্টুডিয়ো পাড়ায় এক প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে আগুন বেরতে দেখেন স্থানীয়রা৷ ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন৷ এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ বাবুরাম ঘোষ রোডের ওই গুদামটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ওই গুদামে আগুন লাগে৷ ঘটনার সময় কেউ গুদামে উপস্থিত ছিলেন না। তবে সেখানে প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম রাখা ছিল। সেগুলি আগুনে নষ্ট হয়ে গিয়েছে৷ যুদ্ধকালীন…
Read More
এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

উত্তপ্ত পরিস্থিতি, কেষ্টর পর এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার ওপর৷ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির হাতে এবার নোটিস ধরাল সিবিআই। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে হবে৷ গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারির পর জানা যায় তাঁর মেয়ে সুকন্যা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ সেই সঙ্গে তিনি একাধিক সংস্থার মালিক৷ কেষ্ট-কন্যার নামে চালকলের হদিস আগেই পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জানা গেল এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং কেষ্ট-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ। সিবিআই সূত্রে খবর, এএনএম…
Read More
সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে কড়া নির্দেশ হাই কোর্টের

সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে কড়া নির্দেশ হাই কোর্টের

সদ্যই সমাপ্তি হয়েছে পুজোর৷ এবার আসন্ন কালীপুজো। মাঝে বাকি আর কত মাত্র দিন। কালীপুজো-দিওয়ালি মানেই আতসবাজির মরশুম৷ এদিকে সবুজ বাজি বিক্রির লাইসেন্স না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্যবসায়ীরা৷ রাজ্য সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদলত জানিয়েছে, কালীপুজোয় সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিশ্চিত করতে রাজ্য পুলিশের সঙ্গে নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় প্রতিষ্ঠান৷ রাজ্যের বাজি বাজারে নজরদারির চালাবে ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি) এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন (পেসো)৷ এই দুই প্রতিষ্ঠানকে সঙ্গে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। বাজি মামলার শুনানির সময় কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে…
Read More
বিফলে গেল রক্ষাকবজ, ইডি হেফাজতে থাকবেন মানিক

বিফলে গেল রক্ষাকবজ, ইডি হেফাজতে থাকবেন মানিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যাঙ্কশাল আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে। অর্থাৎ ১৪ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। মূলত, বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার নির্ধারিত সময়ের অনেক পরে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক। রাতভর টানা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির আইনজীবী আদালতে জানান, মানিকের ব্যাঙ্কের একাধিক নথি খতিয়ে দেখতে হবে। মানিকের…
Read More
ফিরে এলো বিভীষিকাময় ছবি, মালবাজারের ছায়া এবার খাস কলকাতায়

ফিরে এলো বিভীষিকাময় ছবি, মালবাজারের ছায়া এবার খাস কলকাতায়

সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, দুর্গা প্রতিমার ভাসান দিতে গিয়ে মালবাজারে যে ঘটনা ঘটেছিল তার আতঙ্ক এখনও রয়ে গিয়েছে। হড়পা বানের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় ৮ জনের। সেই ভয়ানক স্মৃতি এবার ফিরে এল খাস কলকাতায়। নিমতলা শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে এবার গঙ্গার বানে তলিয়ে গেল কয়েক জন। জানা গিয়েছে, নিমতলা ঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিল তারা। বেলেঘাটা থেকে নিমতলায় দেহ দাহ করতে যায় একটি শ্মশান যাত্রী দল। রাত ১১ টা ১৫ নাগাদ বান আসার পর সবাই উঠে গেলেও ৬ জন উঠছিলেন না। ঘাটের…
Read More
ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় রাজনীতির দ্বিতীয় ‘নেতাজি’ মুলায়ম৷ ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে। বিগত দু’বছর ধরে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব৷ শারীরিক সমস্যার কারণে দলের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ ২ অক্টোবর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত সোমবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, মুলায়মজির অবস্থা…
Read More
অসুস্থতার কারণে কার্নিভালে অংশগ্রহণ করবেন না ডোনা

অসুস্থতার কারণে কার্নিভালে অংশগ্রহণ করবেন না ডোনা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের পাশাপাশি এর প্রকোপে নাস্তানাবুদ বাংলাও। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। যদিও শনিবারের পুজো কার্নিভালে তাঁর থাকা হচ্ছে না। চিকিৎসকের পরামর্শ, এখন কোনও জমায়েতে তিনি যেতে পারবেন না, বিশ্রাম দরকার। সেই পরামর্শ মেনেই কার্নিভালে যাচ্ছেন না সৌরভ জায়া। বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সর্দি ও গলা ব্যথা৷ শরীরে ব়্যাশও দেখা যাচ্ছিল৷ চিকিৎসকের পরামর্শ নেয় গঙ্গোপাধ্যায় পরিবার। পরীক্ষা করলে জানা যায় বিসিসিআই সভাপতির স্ত্রী চিকুনগুনিয়ায়…
Read More
বৃদ্ধি পেলো বঙ্গের সুস্থতার সংখ্যা

বৃদ্ধি পেলো বঙ্গের সুস্থতার সংখ্যা

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ সংক্রমণ ওঠা-নামা করতে করতে ৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল। পুজোর মধ্যেও সংক্রমণ ওঠা নামা করেছে। তবে গতকাল অনেকটাই কমেছিল বঙ্গের দৈনিক আক্রান্ত। কিন্তু আজ ফের তুলনায় সংক্রমণ বাড়ল বৃহৎভাবে। করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক'দিনে। যা অন্য চিন্তার বিষয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৫০ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৫ হাজার ৪৪৫ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৩ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড…
Read More
প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল, কলকাতা নয় শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের প্রথম ৫জি শহর

প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল, কলকাতা নয় শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের প্রথম ৫জি শহর

প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল দেশ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ভারতে আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রাথমিক ভাবে ১৩টি শহরে মিলবে এই পরিষেবা৷ ধাপে ধাপে তা গোটা দেশে ছড়িয়ে পড়বে৷ উদ্বোধন হয়ে গেলেও এখনই ৫জি পরিষেবা মিলছে না৷ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল জানিয়েছে ৫জি পরিষেবা মিলবে দিওয়ালিতে৷ তবে ভোডাফোন কবে ৫জি পরিষেবা বাজারে আনবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি৷ তবে এয়ারটেল কলকাতা থেকে এই পরিষেবা শুরু করবে না বলেই জানিয়েছে। তাহলে বাংলার কোন শহর থেকে শুরু হবে এয়ারটেল ৫ জি? জানা গিয়েছে, শিলিগুড়ি হতে চলেছে এয়ারটেলের জন্য প্রথম শহর যেখানে তারা সর্বপ্রথম…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের দুর্গাপুজোর সময়সীমা

প্রকাশিত হলো আগামী বছরের দুর্গাপুজোর সময়সীমা

সদ্য মাত্রই সমাপ্তি হয়েছে দুর্গাপুজো। এবার আবার একবার এক বছরের অপেক্ষা। বছরভর বাঙালি এই দিনগুলির অপেক্ষা করে থাকে। দুর্গাপুজোর এই চার-পাঁচ দিন বাঁধন ভাঙা উচ্ছ্বাসে সামিল হয় প্রত্যেকে। পুজোর সমাপ্তি হলেও আবার একবার প্রতীক্ষার শুরু হয় আগামী বছরের দুর্গাপুজোর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট। ২০২৩ সালের দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। যে সময়টা আক্ষরিক ভাবে পুজোর সময় বলা যায়। খাতায়-কলমে বৃষ্টি বিদায় নেয় এবং হালকা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও অনুভূত হতে পারে। এতএব একদম সঠিক সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে চলেছে আগামী বছর তা বলা যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট। ১৪…
Read More