Arpita Debnath

3921 Posts
বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কলকাতা পুরসভার তরফে। শহর কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। সাম্প্রতিক সময়ে হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে কড়া নির্দেশ দেওয়া হল পুরসভার তরফে। বলা হয়েছে, মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। তার জন্যই শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, হুক্কা বার নিয়ে একটা খারাপ জিনিস হচ্ছে। প্রথমত হুক্কা বারে যে রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, এর ধোঁয়া, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দ্বিতীয়ত, কোনও কোনও জায়গায় যদিও তার প্রমাণ নেই, নেশার জিনিস হুক্কাতে মেশানো হচ্ছে। এর ফলে তরুণ প্রজন্ম তাতে…
Read More
বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হলেন রিকি পন্টিং  

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হলেন রিকি পন্টিং  

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন সেই দেশের তথা বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক এবং ক্রিকেটার রিকি পন্টিং। দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিন চলছে আজ। জানা গিয়েছে, ম্যাচের মধ্যাহ্নভোজের কিছু আগে বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। সাময়িকভাবে কিছু মনে না হলেও সময় নষ্ট করেননি তিনি। মধ্যাহ্নভোজের পরেই ধারাভাষ্য ছেড়ে দিয়ে নিকটবর্তী হাসপাতালে গিয়ে ভর্তি হন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও এই মুহূর্তের খবর, তিনি আপাতত সুস্থ আছেন এবং তাঁর স্বাস্থ্য স্থিতিশীল আছে। সাম্প্রতিক সময়ে শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্ডস এবং ডিন…
Read More
বিগত কদিন ধরে প্রায় মৃত্যুশূন্য বাংলা

বিগত কদিন ধরে প্রায় মৃত্যুশূন্য বাংলা

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। দৈনিক সংক্রমণও ১০-এর নীচেই আছে। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৪৭২ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১০ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৮৮০…
Read More
সম্প্রতি দায়িত্ব পাওয়া নতুন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত

সম্প্রতি দায়িত্ব পাওয়া নতুন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত

দীর্ঘ টালবাহানার পর অবশেষে স্থায়ী রাজ্যপাল পেয়েছে রাজ্য। রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্ব গ্রহণ করেছেন। শহর কলকাতাতেও চলে এসেছেন তিনি এবং রাজভবন থেকে নিজের কাজও শুরু করেছেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, বঙ্গের নয়া রাজ্যপালকে তিনি প্রথম সাক্ষাতেই একটি বড় রিপোর্ট দিয়েছেন। জানা গিয়েছে, ৬৩ পাতার একটি রিপোর্ট রাজ্যপালকে দিয়েছেন সুকান্ত। রাজভবনে পৌছে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই রিপোর্ট তাঁর হাতে তুলে দেন সুকান্ত। জানা গিয়েছে, এই ৬৩ পাতার রিপোর্টে রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তারে সব তথ্য দেওয়া হয়েছে। এদিন রাজভবন থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন, রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক…
Read More
নয়া তথ্য, রুক্ষ মঙ্গলে গভীর সমুদ্র ছিল

নয়া তথ্য, রুক্ষ মঙ্গলে গভীর সমুদ্র ছিল

দীর্ঘ সময় ধরে মঙ্গল নিয়ে একাধিক গবেষণা চলছে। আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে অবশ্যই রয়েছে লাল গ্রহ৷ মঙ্গলের কথা বলতে গেলেই সবার আগে চোখে ভেসে ওঠে এর লাল রং আর রুক্ষ মাটি৷ আমেরিকান স্পেস এজেন্সি জানাচ্ছে, অত্যন্ত শীতল মঙ্গলের গড় তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি ফারেনহাইট৷ যা হিমাঙ্কের তাপমাত্রার চেয়ে অনেকটাই কম। তবে সাম্প্রতি জানা গিয়েছে, ৪.৫ বিলিয়ন বছর আগে এই মঙ্গল গ্রহেই ৩০০ মিটার পর্যন্ত গভীর সমুদ্র ছিল। চলতি মাসের ১৭ তারিখ কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে৷ যেখানে বলা হয়েছে, মঙ্গলে ছিল সমুদ্রের উপস্থিতি৷ সেন্টার ফর স্টার অ্যান্ড প্ল্যানেট ফরমেশনের প্রফেসর মার্টিন বিজারো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “সেই সময়…
Read More
নিজের দেওয়া নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি

নিজের দেওয়া নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম ও দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের ওয়েবসাইটে ১৮৩ জনের তালিকা প্রকাশ করতে হবে, এই নির্দেশ এসেছিল। কিন্তু তা বিকেলেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সূত্রের খবর, সিবিআই-এর বক্তব্য শোনার পর সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি। তাই আপাতত এই তালিকা প্রকাশ করতে হবে না। কমিশন আগেই জানিয়েছিল যে, ১৮৩ জনকে ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই বিচারপতি জানতে চান যে, ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি পেয়েছেন। আর তাই এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল, যা…
Read More
সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার সম্মুখীন লোকাল ট্রেন

সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার সম্মুখীন লোকাল ট্রেন

আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দু’টি লোকাল ট্রেন। শিয়ালদহ রেল স্টেশনের কাছে দু’টি লোকাল ট্রেনের ধাক্কার বড় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। ঘটনার জন্য এক চালককে সাসপেন্ড করা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে রেল জানতে পেরেছে, যান্ত্রিক কোনও গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। শিয়ালদহ কারশেডের কাছে দুর্ঘটনাটি ঘটে। কারশেডমুখী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রানাঘাট লোকালের৷ একটি ট্রেন ফাঁকা থাকলেও, রানাঘাট লোকাল ছিল যাত্রী বোঝাই৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেলেও বড় ক্ষতি যে হতে পারত তা বলাই বাহুল্য৷ একটি ট্রেনের চালকের কামরা এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল জানিয়েছে, সিগন্যাল অমান্য করার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তাই…
Read More
আবার একবার দুর্যোগের মুখে আফগানিস্তান

আবার একবার দুর্যোগের মুখে আফগানিস্তান

আফগানিস্তানকে দখল নেওয়ার পর থেকে তালিবানি রাজ চলছে ওই দেশে। এর পর থেকেই আফগানিস্তানের অবস্থা কী হতে পারে তার আন্দাজ আগে থেকেই ছিল। এর পাশাপাশি একাধিক দুর্যোগের মুখে পড়ছে আফগানিস্তান। আবার বিস্ফোরণের ঘটনা। এবার মাদ্রাসা চলাকালীন বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তাতে অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও অনেকে। খবর অনুযায়ী, উত্তর আফগানিস্তানের একটি মাদ্রাসায় বোমা হামলা হয়েছে। যদিও ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই মাদ্রাসায় স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার কিছু পর নাগাদ বোমা বিস্ফোরণ হয়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ওই…
Read More
বড় খুশির খবর, ভারতের বৃহত্তম এয়ারলাইনস হতে চলেছে টাটা

বড় খুশির খবর, ভারতের বৃহত্তম এয়ারলাইনস হতে চলেছে টাটা

জল্পনা চলছিল বহু দিন ধরেই, এয়ার ইন্ডিয়ার দায়িত্ব টাটা গোষ্ঠীর হাতে যাওয়ার পরেই যে বিষয়টি শোনা যাচ্ছিল এখন সেটাই হতে চলেছে। আগামী কয়েক দিনে এর ঘোষণাও হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে চলেছে ভিস্তারা। জানা গিয়েছে, ২০২৪ সালেই এই সংযুক্তিকরণ হবে। সেই প্রেক্ষিতে বলা যায়, দেশের বৃহত্তম এয়ারলাইনস হওয়ার দৌড়ে এখন চলে এল টাটা গোষ্ঠী। খবর অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনস এবং টাটা সনস গোষ্ঠী এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে রাজি হয়েছে। এমনকি এসআইএ এয়ার ইন্ডিয়াতে ২০ হাজার ৫৮৫ মিলিয়ন অর্থ বিনিয়োগ করতে চলেছে বলেও খবর। ইতিমধ্যেই সিঙ্গাপুর এয়ার লাইনসের তরফে একটি বিবৃতি দিয়ে সংযুক্তিকরণের…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি'র মামলায় ফের আদালতে হাজির করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই মামলার শুনানিতে জামিন চাননি পার্থ, তবে তিনি কৈফিয়ত চেয়েছেন তদন্তের অগ্রগতি নিয়ে। অর্পিতার আইনজীবীও এই বিষয় নিয়ে আদালতে জানতে চান। তবে ইডি'র আইনজীবী গোটা বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা করেছেন। কেন তদন্তে দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা। সেই প্রশ্নের জবাবেই বিস্ফোরক দাবি করেন ইডি'র আইনজীবী। তিনি বলেন, গোটা ঘটনা কার্যত ডাকাতি করে চম্পট দেওয়ার মতো। ডাকাতি করে কেউ যদি এদিক-ওদিক চলে যান, তবে…
Read More