Arpita Debnath

3921 Posts
নতুন জল্পনা দিলীপ ঘোষ ও মান্নানের সাক্ষাৎ নিয়ে

নতুন জল্পনা দিলীপ ঘোষ ও মান্নানের সাক্ষাৎ নিয়ে

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। 'সৌজন্য সাক্ষাৎ' বিষয়টি নিয়ে নতুন কিছু বলার নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে এই শব্দটি হামেশাই ব্যবহৃত হচ্ছে। বিরোধী পক্ষের নেতারা একে অপরের সঙ্গে দেখা করলেই এই কথাটি বলে থাকেন কিন্তু তাতে জল্পনা কমে না। দলীয় বৈঠক সেরে ফেরার পথে আচমকা বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কংগ্রেসের বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এই নিয়ে এখন আলোচনার শেষ নেই। অনেকেই ভাবতে শুরু করেছেন যে, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনও 'সমঝোতা' হতে চলেছে নাকি। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বেশ…
Read More
লালনের মৃত্যু ঘটনায় রামপুরহাটে চার সিআইডি আধিকারিক

লালনের মৃত্যু ঘটনায় রামপুরহাটে চার সিআইডি আধিকারিক

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ সিবিআই হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে লালনের পরিবার। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন বগটুইয়ের মানুষ৷ কলকাতা হাইকোর্টেও এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে। এবার জানা গেল, এই মৃত্যু তদন্ত করতে চলেছে সিআইডি। তাঁদের কয়েকজন আধিকারিক পৌঁছে গিয়েছেন রামপুরহাটেও। লালনের পরিবার দাবি করেছে যে, বেধড়ক মারের কারণেই মৃত্যু হয়েছে তার। জানা…
Read More
বড় ধাক্কা খেল চিন

বড় ধাক্কা খেল চিন

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। গালওয়ানের পর ফের রক্ত ঝরল উপত্যকায়৷ অরুণাচল প্রদেশের তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় লাল ফৌজের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার৷ এই ঘটনায় অরুণাচল প্রদেশের তাওয়াং উপত্যকায় চিনা বাহিনীর হামলার পর থেকেই এলএসি (লাইন অফ অ্যাকচুয়াল কনচট্রোল)-তে উত্তেজনার পারদ চড়ছে৷ চিনা গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা৷ এই উত্তেজনার আবহেই বৃহস্পতিবার অগ্নি-৫-এর সফল উৎক্ষেপন করে ভারত৷ বড়সড় ধাক্কা খেল চিন৷ মহাকাশ অভিযানের সাফল্যের আশায় ১৪টি স্যাটেলাইট হারাল বেজিং৷ মিথেন-জ্বালানিযুক্ত রকেটের সাহায্যে বিশ্বে প্রথম এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছিল। মনে করা হচ্ছে রকেটটি কক্ষপথ পর্যন্ত পৌঁছতেই পারেনি৷ Zhuque-2 (Zuk-2) নামের এই রকেটটি তৈরি করেছে বেজিং-এর সংস্থা ল্যান্ডস্পেস।…
Read More
কলকাতা জুড়ে বাড়ছে শীত

কলকাতা জুড়ে বাড়ছে শীত

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ হালকা আভাস মিললেও কিন্তু শেষ ক'দিনে তাপমাত্রার রদবদল হল ভালোই। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। শনিবার তা আরও এক ধাপ নেমে গেল। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রার যে আরও পতন ঘটবে সেটাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। দুপুরের পর থেকেই কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রার পতন অনুভব করা যাচ্ছে। ভোর পেরিয়ে সকাল পর্যন্ত সেই আমেজ থাকছে এখন থেকেই। অর্থাৎ অনুমান করা হচ্ছে যে, এবার শীত জাঁকিয়ে পড়তে শুরু…
Read More
চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

মেরামতের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ব্রিজ। ব্রিজের সংস্কার চলায় মাসখানেক ধরে পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল এই ব্রিজে। এদিকে একমুখী যান চলাচল করায় সাধারণ মানুষের বিরাট অসুবিধা হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ের এই দুর্ভোগ শেষ হতে চলেছে আর অল্প দিনের মধ্যেই। জানা গিয়েছে, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের মধ্যেই খুলে যেতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল এই সাঁতরাগাছি ব্রিজে। জানা গিয়েছিল যে, অন্তত দেড় মাস সংস্কারের কাজ চলবে। কিন্তু রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যাতে সাধারণ মানুষের বেশি দিনের দুর্ভোগ না হয় তার দিকে নজর রাখতে। সেই…
Read More
ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ রাজ্য জুড়ে আগামী নির্বাচনের প্রস্তুতির মাঝেই এই ক'দিন যাবৎ ডিসেম্বরের কয়েকটি তারিখ নিয়ে ব্যাপক জলঘোলা চলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা জানিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম দুটি তারিখ পেরিয়ে গিয়েছে কিন্তু রাজনৈতিকভাবে এই বঙ্গে তেমন কিছু ঘটেনি ঠিকই, কিন্তু ওই দুদিনই দুটি বড় ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ও ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা বেরিয়ে আসার পরে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপে পড়েছে বিজেপি শিবির। আর তাই হয়তো এই…
Read More
শাহের সাথে বৈঠক সারলেন বঙ্গ নেতৃত্ব

শাহের সাথে বৈঠক সারলেন বঙ্গ নেতৃত্ব

পূর্ব ঘোষনা মতোই গতকাল অর্থাৎশুক্রবার রাতে শহর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে তিনি আসলেও বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন তিনি। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ বলে খবর। রাতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাহ। বিজেপি সূত্রে খবর, ৩৫ মিনিট মতো এই বৈঠক হয়েছে সকলের মধ্যে। জানা গিয়েছে, রাজ্যের প্রচুর বিজেপি সমর্থকের কথা বলেছেন তিনি এবং বঙ্গের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে সকলের কাছে পৌঁছতে হবে। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে মজবুত করতে এবং একযোগে কাজ করতে হবে, এমন বার্তাও এসেছে…
Read More
বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন, অচলাবস্থা চলছে মেডিক্যাল কলেজে। অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল। গত শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। তারপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলন যেমন ওঠেনি, আবার নির্বাচনের তারিখও মেলেনি। এদিনের বৈঠকে তাই সরাসরি সরকারকে গোটা বিষয়ের জন্য দায়ী করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষদেরও কড়া কথা শুনিয়েছে পড়ুয়ারা।…
Read More
বাড়ছে চিন্তা, রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানবে অগ্নি-৫

বাড়ছে চিন্তা, রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানবে অগ্নি-৫

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। নিয়ন্ত্রণ রেখা নিয়ে সংঘর্ষ বারংবার। তাওয়াং সীমান্তে ভারত ও চিন সেনার সংঘর্ষের পর থেকেই ফের উত্তপ্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা৷ সেই উত্তেজনার আবহেই ফের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। তাওয়াংয় সীমান্তে চিনা আগ্রাসন রুখতে ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। আকাশ পথেও কড়া নজর রাখছে ভারত। এই আবহেই ভারতীয় সেনার মুকুটে জুড়ে গেল নতুন পালক। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে পরোক্ষভাবে বার্তা দেওয়া হল চিনকেও৷ বিশেষজ্ঞরা বলছেন, ভারতের তৈরি এই ক্ষেপণাস্ত্র চিনকে চাপে ফেলতে পারে৷ কারণ এই ক্ষেপণাস্ত্র ৫০০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ফলে প্রায় গোটা চিনের যে কোনও প্রান্তে আঘাত…
Read More
মিলে গেলো শ্রদ্ধার ডিএনএ রিপোর্ট

মিলে গেলো শ্রদ্ধার ডিএনএ রিপোর্ট

নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। আফতাব পুনাওয়ালাকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিল পুলিশ। তার বয়ান শুনেই তাকে নিয়ে দিল্লির মেহরৌলির জঙ্গল তল্লাশিতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই একাধিক হাড়ের টুকরোর সন্ধান পেয়েছিল পুলিশ। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হয়েছে। জানা গিয়েছে, দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে যে হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ, সেগুলি শ্রদ্ধা ওয়াকরের। শ্রদ্ধার বাবার ডিএনএ-নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। আফতাবকে নিয়ে পুলিশ এই জঙ্গলেই শ্রদ্ধার দেহাংশের খোঁজে তল্লাশি চালিয়েছিল। এখন…
Read More