04
Jan
মারণ রোগে আঘাত হানলোও তার অদম্য ইচ্ছায় তিনি তা কাটিয়ে উঠবেন। টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার শরীরে জোড়া থাবা বসাল মারণ ক্যানসার। শরীরের দু’টি অংশে ক্যানসার ধরা পড়েছে তাঁর। গলা ও স্তন ক্যানসারে ভুগছেন ৬৬ বছরের এই টেনিস কিংবদন্তী। নিজের অসুস্থতার কথা জানিয়েছেন মার্টিনা৷ তবে লড়াই তাঁর শিড়ায় শিড়ায়৷ নাভ্রাতিলোভার বিশ্বাসী, চিকিৎসার মাধ্যমে দ্রুত সেরে উঠবেন তিনি। গত বছর নভেম্বর মাসে ডব্লুটিএ ফাইনাল চলাকালীন ঘাড়ে অস্বস্তি লক্ষ্য করেন মার্টিনা। চিকিৎসকের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করাতে বলেন৷ তাতেই ধরা পড়ে টিউমার। এর পর সারা শরীরে পরীক্ষা করা হলে দেখা যায়, ক্যানসার ছড়িয়ে পড়েছে তাঁর স্তনেও। ১৩ বছর আগে রেডিয়েশন থেরাপি করে স্তন ক্যানসার থেকে মুক্তি পেয়েছিলেন…
