Arpita Debnath

3921 Posts
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ কলকাতায়

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ কলকাতায়

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷ ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখার অবস্থানের জন্যেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমনই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, দুই জেলাতেই আগামী ২-৩ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত কলকাতা এবং হাওড়ার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা…
Read More
নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে বিস্ফোরক ইডি

নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে বিস্ফোরক ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে দুর্নীতিতে যুক্ত হিসেবে সদ্য তারা গ্রেফতার করেছে প্রমোটার অয়ন শীলকে। তাঁকে জেরা করার পর বিস্ফোরক কিছু তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। আদালতে ইডির আইনজীবীর দাবি, ৬০ টি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। অন্তত ৫ হাজার জনকে বেআইনিভাবে টাকার বিনিময় চাকরি দেওয়া হয়েছে। তাঁর এও বক্তব্য, রাজ্যজুড়ে ছড়িয়ে আছে চাকরি দুর্নীতির চক্র। এই পরিপ্রেক্ষিতেই বড় মন্তব্য করে বলা হয়েছে, এই মুহূর্তে শিক্ষা দুর্নীতির সোনার খনিতে প্রবেশ করেছেন তারা। পাশাপাশি এও দাবি করা হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল হুগলির…
Read More
ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুড়তে কেউটে৷ প্রকাশ্যে চাকরি বিক্রির ‘রেট চার্ট’৷ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলের বাড়িতে হানা দিয়ে তা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ নির্ধারিত ‘রেট’ মেনে টাকা দিলেই চাকরি ছিল নিশ্চিত। একই সঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নের তৈরি করা চাকরি ‘বিক্রি’র ‘রেট চার্ট’ও। হুগলির প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে পুরসভার চাকরি ‘বিক্রি’র প্রমাণ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অয়নের বাড়ি থেকে বরাহনগর, কামারহাটি, পানিহাটি, উত্তর এবং দক্ষিণ দমদম-সহ বহু পুরসভার তথ্য উদ্ধার হয়েছে৷ যা দেখে…
Read More
নতুন মোড় নিলো কম্বলকাণ্ড

নতুন মোড় নিলো কম্বলকাণ্ড

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। গত সপ্তাহের শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ কিন্তু এবার তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গা ঢাকা দেওয়া জিতেন্দ্রকে গ্রেফতার করে। জিতেন্দ্রকে নিয়ে যাওয়া হয় আসানসোলে। বিজেপি নেতাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। এদিকে, এই ঘটনায় আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু সেই মামলার শুনানির আগেই গ্রেফতার হন আসানসোলের বিজেপি নেতা। সেই মামলার রায়ে আপাতস্বস্তি পেলেন তিনি। সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারির…
Read More
নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বেশ কিছু নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে, আলিপুর আদালতে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জানান, আলিপুরের ক্রিমিনাল কোর্টের জন্য বরাদ্দ হয়েছে ৪৫ কোটি টাকা। এছাড়া বলেন, কলকাতা হাইকোর্টকে নতুন বাড়ি করে দেওয়া হয়েছে, ১০ একর জমিও দেওয়া হয়েছে রাজারহাটে। এদিনের এই অনুষ্ঠানের চাকরি চলে যাওয়া ইস্যু নিয়ে তো বটেই, পূর্বতন সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধী নেত্রী থাকাকালীন তিনি দেখেছেন সরকারি চাকরিজীবীরা সঠিক সময়ে বেতন পেতেন না, পেনশন পেতেন না। এখন কিন্তু সরকার মাসের ১ তারিখ মাইনে ঠিক দেয়। এছাড়া ডিএ নিয়েও তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে…
Read More
গরু পাচার কাণ্ডে বড় দাবি ইডির

গরু পাচার কাণ্ডে বড় দাবি ইডির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডের তদন্তে একাধিক তথ্য হাতে পেলেও পাচারের বিপুল টাকা কোথায় আছে সেই নিয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারেনি ইডি। দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ধৃত অনুব্রত মণ্ডলকে কিন্তু এখনও অর্থের বিষয়ে স্পষ্ট হতে পারেনি তারা। এই অবস্থায় বড় দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তারা জানিয়েছে অনুব্রতের দেহরক্ষী সেহগাল হোসেন তাঁর বিরুদ্ধে ‘যথেষ্ট তথ্যপ্রমাণ’ দিয়েছেন। পাচার কাণ্ডের টাকা কোথায় গেল তা জানতে ইতিমধ্যেই অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লি তলব করেছে ইডি। অনুব্রতের মুখোমুখি বসিয়ে তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারি-সহ গরু পাচার মামলার মোট ১২…
Read More
বড় সিদ্ধান্ত রাজ্যের তরফে

বড় সিদ্ধান্ত রাজ্যের তরফে

বড় সিদ্ধান্ত রাজ্যের তরফে। শহরাঞ্চলের কম সংখ্যক পড়ুয়া রয়েছে, সেই সব স্কুলের শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করছে রাজ্য সরকার। প্রধান শিক্ষকদের একটা বড় অংশের দাবি, ব্যক্তিগত সমস্যার চেয়েও শহরের স্বাচ্ছন্দ্য ও উন্নত জীবনযাত্রার টানেই গ্রাম্য এলাকা ছেড়ে শহরের স্কুলে বদলি নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশকে হাতিয়ার করেই শহরে পাড়ি দেওয়া সেই শিক্ষকদের ফের গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছে সরকার। আপাতত উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির জন্য এই নিয়ম লাগু করা হলেও, আগামীদিনে প্রাথমিকের জন্য একই সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষাদফতর৷ সম্প্রতি গ্রামাঞ্চলের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষাদফতরের তরফে সম্প্রতি একটি তালিকা আদালতে পেশ করা হয়। তাতে দেখা গিয়েছে, ৮…
Read More
সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

রাজস্ব বাড়াতে শুরু হয়েছে নয়া নীতি। রাজ্যের কোষাগারে আয় বাড়াতে নয়া বালি-নীতি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই নীতি মেনেই বালি খাদান থেকে রেকর্ড রাজস্ব আদায় করল রাজ্য। নজরদারি শুরু করেছে নবান্ন, শক্তহাতে হাল ধরতেই এই খাতে রাজস্ব সংগ্রহ একলাফে ২০০ কোটি থেকে বেড়ে ৬০০ কোটি টাকা পাড় করেছে। এই খাতে রাজস্ব বৃদ্ধি হয়েছে তিনগুণ। দীর্ঘদিন ধরেই বালি চুরি ছিল রাজস্ব আদায়ের পথে বড় সমস্যা৷ রাজস্ব ফাঁকি রুখতেই ২০২১ সালের অক্টোবর মাসে নয়া বালি-নীতি রাজ্য চালু করে রাজ্য সরকার। কেন্দ্রীয়ভাবে সব কটি বালি খাদানের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের হাতে। বালি তোলা থেকে শুরু করে গুদামজাত…
Read More
বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নবম-দশম, গ্রুপ ডি নিয়ে চাকরি বাতিলের নির্দেশ ছিলই। এবার গ্রুপ সি নিয়েও একই রকম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ৮৪২ জনের। তিনি জানিয়েছেন, এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে আর নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে, ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি হয়েছে। এরপর এসএসসির…
Read More
অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অমান্য করা হচ্ছে নির্দেশ, কিন্তু নির্দেশের পরও অনেকেই বিধানসভায় উপস্থিত হচ্ছেন না। সম্প্রতি সব বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তাই, অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন তিনি। আসলে আচমকাই বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। কেন সবাই বিধানসভায় উপস্থিত নেই তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা চেয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে, তালিকা হাতে পাওয়ার পর গরহাজির বিধায়কদের তলব করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অনেকেই সেই নির্দেশ মানেননি। তাই বিধায়কদের অনুপস্থিত থাকার…
Read More