Arpita Debnath

3921 Posts
শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি তদন্তকারী সংস্থার

শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি তদন্তকারী সংস্থার

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হন হুগলীর যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যপাধ্যায়। ইতিমধ্যেই নেতার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এবার আদালতে আরও বিস্ফোরক দাবি তদন্তকারী সংস্থার। নিজের নাম ব্যবহার করে নয় স্লিপিং ডিরেক্টর রেখে তাদের নামেই কেনা হতো বিপুল সম্পত্তি আদতে যেসবের মালিক ছিল শান্তনু নিজে। আদালতে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র আইনজীবীর আরও দাবি, স্লিপিং ডিরেক্টরদের নামে নগদ টাকায় বহু বেনামি সম্পত্তি কেনা হয়েছিল। যেগুলির মালিক অভিযুক্ত শান্তনু।…
Read More
বাংলায় বাড়ছে তাপমাত্রা

বাংলায় বাড়ছে তাপমাত্রা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে সকালের দিকে গরম থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের দিকে বৃষ্টির দাপট দেখা যেতে পারে৷ এর জেরে সন্ধ্যার পর বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ৷ কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়…
Read More
ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হাতে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বর্তমানে রাজ্যের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ। সূত্র অনুযায়ী হেয়ার স্ট্রিট থানায় এই অভিযোগটি দায়ের করেছে ডিএ মামলার অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ। প্রসঙ্গত, গত ২৯ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, এই কর্মচারীরা চোর এবং ডাকাত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদেই…
Read More
হনুমান জয়ন্তী উপলক্ষে নয়া নির্দেশ হাইকোর্টের তরফে

হনুমান জয়ন্তী উপলক্ষে নয়া নির্দেশ হাইকোর্টের তরফে

গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই সৃষ্টি হয় অশান্তকর পরিস্থিতির, হাওড়া জুড়ে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। রাম নবমীতে শিক্ষা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনই আশংকা প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতেও বাংলায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন হবে বাংলায়। রাজ্য পুলিশকে সাহায্য করতে কেন্দ্রীয় বাহিনীর নামানোর নির্দেশ দেওয়া হচ্ছে। হনুমান জয়ন্তীতে ২ হাজার শোভাযাত্রা বের করার…
Read More
সিকিমে তুষারধসে মৃত সাত

সিকিমে তুষারধসে মৃত সাত

প্রতিনিয়ত বদলাচ্ছে আবহাওয়া। একদিকে তাপমাত্রা বেড়ে চলেছে দক্ষিণবঙ্গে, অন্যদিকে তুষারপাতের কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তুষার পাতের পাশাপাশি তুষারধস নেমেছে সিকিমে, পরিস্থিতি এতটাই বিপর্যস্ত হয় যে মৃত্যু পর্যন্ত ঘটে। সিকিম সরকারের পক্ষ থেকে তুষারধসে মৃত পর্যটকদের পরিচয় প্রকাশ করা হল। তুষারধসে মৃত সেই সাতজনের মধ্যে রয়েছেন দুজন বাঙালি পর্যটক। এই দুই বাঙালি পর্যটক এর মধ্যে একজন কলকাতার বাসিন্দা। বাকিদের মধ্যে তিনজন নেপাল ও দুজন উত্তর প্রদেশের বাসিন্দা। সিকিমে তুষারধসের ফলে গুরুতরকভাবে আহত হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে সাতজন বাঙালি রয়েছেন। আহত বাঙালি পর্যটকদের মধ্যে পাঁচজন কলকাতা ও দুজন শিলিগুড়ির বাসিন্দা। তুষারধসে এখনো কেউ ভিতরে আটকে রয়েছেন কিনা সেই বিষয়ে সন্ধান চালাচ্ছে সে…
Read More
দল বদলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে

দল বদলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আবারও রাজ্যে শুরু হয়েছে ভাঙ্গন, নির্বাচনের আগেই বড় ধাক্কা তৃণমূল শিবিরে। উত্তরবঙ্গে প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী একসঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকায়। দীর্ঘ সময় ধরে ভেটাগুড়িতে তৃণমূল ও বিজেপির মধ্যে বিরোধ চলছে। গত লোকসভা ভোটের পরে, ওই এলাকা ‘নিশীথের ঘাঁটি’ বলেই পরিচিত ছিল। পরে, সেখানে ধীরে ধীরে সেখানে নিজেদের শক্তি কিছুটা বৃদ্ধি করে রাজ্যের শাসক দল। বিজেপির কথায়, সোমবার রাতে ভেটাগুড়িতে প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। ওই কর্মীদের কয়েক জন এ…
Read More
শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত

শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত

বিগত বেশ কিছুদিন ধরে বারংবার পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে উঠেছে কথা। খাদ্য শস্য নিয়ে চলছে হানাহানি। লোন দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। এর পাশাপাশি পাকিস্তানের মতো অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কাও। এ বিষয়ে ভারতের সাহায্য চাইল তারা। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ভারতের সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। সেই ডাকে সারা দিয়েছে ভারত। রাষ্ট্রপতির শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতের একটি প্রতিনিধি দল। বিক্রমাসিংহে মূলত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ডিজিটাল প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চেয়েছিলেন। জানা গিয়েছে, ভারতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বিক্রমাসিংহে শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়নের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি জানান। বৈঠকে সুশাসন, ডিজিটালাইজেশন, নতুন প্রতিষ্ঠানের উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও…
Read More
আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এরই সাথে নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সেই নথি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এরপর আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, এর আগে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি শিবির অভিযোগের আঙ্গুল তোলে রাজ্যের…
Read More
আর্থিক সংকটের মাঝেই তালিবানি হামলা পাকিস্তানে

আর্থিক সংকটের মাঝেই তালিবানি হামলা পাকিস্তানে

বিগত বেশ কিছুদিন ধরে বারংবার পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে উঠেছে কথা। খাদ্য শস্য নিয়ে চলছে হানাহানি। লোন দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। মুখ ফিরিয়ে নিয়েছে চিন, আরবের মতো বন্ধু রাষ্ট্রগুলি। এরই মধ্যে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জঙ্গি হামলা। একের পর এক জঙ্গি হামলায় দিশেহারা পাক প্রশাসন। জানা যাচ্ছে, শুধুমাত্র পাখতুনখোয়া এলাকায় বিগত তিন মাসে মোট ২৫টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এই হামলায় মোট ১২৫ জন নিরাপত্তারক্ষী মারা গেছে। আহতের সংখ্যা আরও ২১২। এই হত্যাকাণ্ডগুলি অধিকাংশই ঘটিয়েছে পাকিস্তানের তালিবান। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ক্রমাগত তল্লাশি চালিয়ে যাচ্ছে পাখতুনখোয়া এলাকায়। জানা যাচ্ছে, ওই এলাকায় চিনের এক নাগরিককে অস্ত্র সমেত গ্রেফতার করা…
Read More
আগামী তিন বছরের মধ্যে নতুন করে সেজে উঠতে চলেছে দেশের প্রতিটি স্টেশন

আগামী তিন বছরের মধ্যে নতুন করে সেজে উঠতে চলেছে দেশের প্রতিটি স্টেশন

বিগত বেশ কিছু সময় ধরে দেশ জুড়ে একের পর এক স্টেশনকে রীতিমতো নতুন করে ঢেলে সাজাচ্ছে রেল। মূলত, ট্রেনের ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে গুরুত্ব দিয়ে অত্যাধুনিকভাবে সংস্কার করা হচ্ছে স্টেশনগুলিকে। এবার নবরূপে সজ্জিত হতে চলেছে আসানসোল রেল স্টেশনটি।. ভারতীয় রেল এই কাজের জন্য ৪৯৬ কোটি টাকা মঞ্জুর করেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের নির্মাণ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আশিস ভরদ্বাজ জানিয়েছেন যে, রেল বিশ্বমানের আধুনিকীকরণের জন্য আসানসোল স্টেশনের ড্রইং এবং ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত বিষয়ে পরিবর্তনগুলিকে অনুমোদন করেছে। পাশাপাশি তিনি জানান যে, হাওড়া স্টেশনের জন্য ১,০০০ কোটি টাকার সম্ভাব্য ব্যয় অনুমান করা হয়েছে। এছাড়াও জসিডি, ব্যান্ডেল, ভাগলপুর এবং…
Read More