Arpita Debnath

3921 Posts
অল্পের জন্য রক্ষা, কেরলে লাইনচ্যুত ট্রেন

অল্পের জন্য রক্ষা, কেরলে লাইনচ্যুত ট্রেন

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এরমধ্যে ফের একবার ট্রেনের লাইনচ্যুত হয়েছে কেরলে। তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তিরুপতি স্টেশনে। এই ট্রেনের এটিই ছিল অন্তিম স্টেশন। কিন্তু তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। তাই এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে দেরিতে চলছে বেশ কিছু ট্রেন। সময় বদল করা হয়েছে কিছু দূরপাল্লার ট্রেনের। দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিকে রেলের পক্ষ থেকে দ্রুত সরানোর কাজ চলছে। গত ২ রা জুন সারা বিশ্ব সাক্ষী থেকেছে ভারতের অন্যতম বড় রেল দুর্ঘটনার। সেদিন উড়িষ্যার বালেশ্বরের…
Read More
সিবিআই-এর দাবি অভিযোগ থাকলেও পরিবারের কাউকেই জানানি কুন্তল

সিবিআই-এর দাবি অভিযোগ থাকলেও পরিবারের কাউকেই জানানি কুন্তল

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ তিনি অভিযোগ করেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাকে ‘চাপ’ দেওয়া হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, তথাকথিত নির্যাতনের বিষয়ে এত অভিযোগ থাকলেও এই নিয়ে নিজের পরিবারের কাউকেই কিছু জানাননি ধৃত কুন্তল ঘোষ। পাশাপাশি গোয়েন্দারা কুন্তলের সহ বন্দিদেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে সেখানেও…
Read More
অনিয়ম রুখতে বড় ঘোষণা সরকারের তরফে

অনিয়ম রুখতে বড় ঘোষণা সরকারের তরফে

সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই কার্ড নিয়ে অভিযোগ বিগত কয়েক বছরে কিছু কম ওঠেনি। এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছ, যদি বারবার বেনিয়াম ধরা পড়ে তাহলে ওই সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক আর স্বাস্থ্য সাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না।অনেক ক্ষেত্রে দেখা গেছে বেসরকারি হাসপাতালগুলি সরকারের থেকে টাকা আদায়ের জন্য রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট করাচ্ছে ও ভর্তি বা রিলিজের দিন বাড়িয়ে দিচ্ছে। এমন বেনিয়ম যদি ধরা পড়ে তাহলে ওই হাসপাতালকে ৭ দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। এছাড়াও যদি অন্যান্য ধরনের…
Read More
আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দু-তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। তবে গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। পাশাপাশি ২১ জুলাইও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার- পাঁচ দিন গোটা বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় মাঝারি থেকে বৃষ্টিপাত হতে…
Read More
দিনের পর দিন হতে থাকা অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত

দিনের পর দিন হতে থাকা অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত

সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই কার্ড নিয়ে অভিযোগ বিগত কয়েক বছরে কিছু কম ওঠেনি। এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। জানানো হয়েছে, এক বছরে কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ১০ বার স্বাস্থ্যসাথী সংক্রান্ত অনিয়ম ঘটলেই কার্ড ব্লক হয়ে যাবে। সেখানে আর স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা মিলবে না। আর একই নিয়ম প্রযোজ্য চিকিৎসকদের ক্ষেত্রেও। অর্থাৎ, কোনও চিকিৎসকের তরফে বারবার অনিয়ম ধরা পড়লে তিনিও আর স্বাস্থ্যসাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না। আপাতত এই কার্ড সংক্রান্ত বেআইনি কাজ রুখতে জেলাভিত্তিক নজরদারি দল রয়েছে। স্বাস্থ্য দফতর, তিন ধরণের ত্রুটি বা…
Read More
খুশির খবর সরকারের তরফে

খুশির খবর সরকারের তরফে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। বাংলার শাসকদলের জয় হলেও নির্বাচনে বিপর্যয় রুখতে তৎপর দলের হাইকমান্ড। আর সেই কার্যক্রমের মধ্যে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিরাট সংখ্যক কেবল টিভি অপারেটরদের পাশে থাকার বার্তা দিলেন! কেবল টিভি অপারেটরদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা যোজনার কথাও ঘোষণা করলেন। দুর্গাপুজোর আগেই কেবল টিভি অপারেটরদের সাথে আলোচনায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ স্কিম আছে, যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে…
Read More
মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বাড়তে চলেছে মসলার দাম

মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বাড়তে চলেছে মসলার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টমেটোর দাম কার্যত আকাশ ছুঁয়েছে। তবে, শুধু যে টমেটোরই দাম বৃদ্ধি হয়েছে এমনটা কিন্তু নয়। বরং, আরও একাধিক খাদ্যদ্রব্য এবং মশলার দামে পরিবর্তন ঘটেছে। মশলার মধ্যে জিরে সবথেকে দামি হয়েছে। জিরে ছাড়াও জোয়ান ও মৌরির দামও বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মার্চে বৃষ্টির কারণে রাজস্থান ও গুজরাটে জিরের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই উৎপাদন প্রভাবিত হওয়ার কারণে মশলার দামও ক্রমাগত বাড়ছে। এছাড়াও কাজু এবং বাদামও দামি হয়েছে। এর আগে প্রতি কেজি জিরের দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। যা এখন বেড়ে হয়েছে ৭০০ থেকে…
Read More
ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবারও আবহাওয়ার রঙ বদল। গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আর এবার দক্ষিণবঙ্গের পালা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। গতকালের পর আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। খবর, ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে, গতকাল আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা…
Read More
নামকরণ হল বিরোধী মহাজোট দলের

নামকরণ হল বিরোধী মহাজোট দলের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের প্রায় সমস্ত বিরোধী শক্তি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে মহা জোটের দ্বিতীয় বৈঠক। বিজেপি-বিরোধী শিবিরের এই বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত রয়েছেন। জানা গিয়েছে বিরোধীদের জোটের নাম দেওয়া হবে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ময়দানে নামবে ‘ইন্ডিয়া’। জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চান নি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। সবদিক বিবেচনা করে ‘ইন্ডিয়া’ নামটি রাখা হল। অনেকেই মনে করছেন নামের…
Read More
চিন্তা বাড়িয়ে এবার বাড়তে পারে ডালের দাম

চিন্তা বাড়িয়ে এবার বাড়তে পারে ডালের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে টমেটোর পর এবার থেকে ডালের দামও বাড়তে পারে অনেকাংশে। এর আগে ১০ শতাংশ দাম বেড়েছে ডালের। সম্প্রতি সামনে এসেছে Ministry of Statistics and Programme Implementation-এর পরিসংখ্যান। সেই পরিসংখ্যান অনুযায়ীই ভারতের consumer price index এর জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৪.৮১ শতাংশ। বিগত তিন মাসে এটাই সর্বোচ্চ। মুদ্রাস্ফীতির অংকের দিকে তাকিয়ে বিশেষজ্ঞদের ধারণা ডালের দাম আরো বাড়তে পারে। বাজারে সবজি আগুনমূল্য হওয়ার পর থেকেই সেখানে হাত দেওয়া যাচ্ছেনা। পটল, ঝিঙে, বেগুন, টমেটোর পাশাপাশি কাঁচা লঙ্কা র দামও বেড়েছে অস্বাভাবিকহারে। সবজি সহ নিত্য…
Read More