Arpita Debnath

3921 Posts
চাপ বাড়ছে আরও, এবার চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে

চাপ বাড়ছে আরও, এবার চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর হয়ে উঠেছে ইডি। এবার ইডির দাবি, কলকাতায় ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ নামে সংস্থার চিফ অপারেটিং অফিসার হিসাবে এক সময়ে চাকরি করেছেন সুজয়কৃষ্ণ। এই লিপ‌্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর অপর চিফ এগজ়িকিউটিভ অফিসার (সিইও) তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লেখা হয়েছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন অভিষেক। অভিষেকের ২০১৪ বা ২০১৯ সালের লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা-দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা…
Read More
বড় ঘোষণা উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে

বড় ঘোষণা উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে

দিন প্রতিদিন তৈরী হচ্ছে একাধহিক নিয়ম, বদলাচ্ছে যুগ, বদলাচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিরাট পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক বোর্ড। এবার থেকে অফলাইনে আবেদন করার দিন শেষ। অযথা সময় ব্যায় করে আর অফলাইনের অপেক্ষায় বসে থাকতে হবে না। অনলাইনেই ডুপ্লিকেট নথি হাতের মুঠোয় পেয়ে যাবেন পড়ুয়ারা। “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করা হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের তরফে। এই মর্মে নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক বোর্ড। এর মাধ্যমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, ভর্তি, মার্কশিট এবং সার্টিফিকেট সংশোধন করাও যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের দেওয়া সেই নোটিশে বলা হয়েছে, কাউন্সিল 01 সেপ্টেম্বর, একটি “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু হবে। এর…
Read More
আগামী তিন বছরের মধ্যে খুলে যাবে একাধিক মেট্রো লাইন

আগামী তিন বছরের মধ্যে খুলে যাবে একাধিক মেট্রো লাইন

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে। সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত আগামী বছর জুন মাসের মধ্যে হয়ে যাবে। ইস্ট-ওয়েস্ট ও এয়ারপোর্ট লাইন মিলিত হচ্ছে সেখানেই। এরপর সিটি সেন্টার টু পর্যন্ত আমরা এগিয়ে যাব ডিসেম্বরের মধ্যে। আর এয়ারপোর্ট পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারব ২০২৫ সালের মধ্যে।” অন্যদিকে কলকাতা মেট্রো রেল আশা প্রকাশ করেছে কবি সুভাষ থেকে দমদম হয়ে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। মেট্রোর জেনারেল ম্যানেজার এই প্রসঙ্গে বলেছেন, “রাজ্য সরকার…
Read More
মুখ্যমন্ত্রীর অনুদান ফিরিয়ে দিল একটি পুজোকমিটি

মুখ্যমন্ত্রীর অনুদান ফিরিয়ে দিল একটি পুজোকমিটি

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই ‘মা আসছেন’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি জন্য বড় খবর। পুজো কমিটির কর্ণধারদের সঙ্গে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছরে দুর্গাপুজো কমিটি গুলিকে আর্থিক সাহায্যের পরিমাণ আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্যে সরকার। প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছে রাজ্য। তবে সেখানেও ব্যতিক্রম, সরকারি অনুদান ঘোষণা হওয়ার পরেই পাল্টা সেই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল খাস কলকাতার একটি নামী পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। এই অনুদান গ্রহণ করছে…
Read More
অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বর চালু করা হল রাজ্য সরকারের তরফে

অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বর চালু করা হল রাজ্য সরকারের তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে এই অবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। র‍্যাগিং বন্ধে লালবাজারে টোল ফ্রি নম্বর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি র‍্যাগিং টোল ফ্রি নম্বরটি হল ১৮০০-৩৪৫-৫৬৭৮। মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র, কোথাও র‍্যাগিং হলে ফোন করে জানান। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন থাকবে। কড়া ব্যবস্থা নেবে সরকার’। সম্প্রতি যাদবপুর মেন হস্টেলে ছাত্র মৃত্যু ঘিরে উঠে এসেছে ভয়াবহ ব়্যাগিংয়ের অভিযোগ। আর সেই সঙ্গেই জড়িয়েছে রাজনীতির রংও। গতকাল নেতাজি ইন্ডোরে ইমামদের সম্মেলনে মমতা বলেন,’যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম, অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এরা জীবনে…
Read More
খুশির খবর উত্তীর্ণদের জন্য, বহাল রইল বিচারপতির নির্দেশ

খুশির খবর উত্তীর্ণদের জন্য, বহাল রইল বিচারপতির নির্দেশ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ২০১৪ সালের প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে যে কোনও ভুল নেই তা সাফ জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। প্রশ্ন ভুল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত, ২০১৮ সালে ২০১৪ সালের টেটে ছ’টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি…
Read More
ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর বন দফতরের তরফে

ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর বন দফতরের তরফে

এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের জন্য ভালো খবর এনেছে রাজ্যের বন দফতর। এবার থেকে সুন্দরবন গেলেই ট্যুর প্ল্যানের তালিকায় থাকতে চলেছে ঝড়খালি পার্ক। পর্যটকদের আকর্ষণের জন্য এই পার্কে বন্যপ্রাণীর সংখ্যা বাড়াতে চলেছে রাজ্যের বন দফতর। ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কে বেশ কিছু পাখি, বন বিড়াল, বাঘরোল, সুন্দরবনের সাপ রাখার ব্যবস্থা করা হচ্ছে, পার্কের ভেতরে আলাদা খাঁচারও ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলতেই এই আয়োজন বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। তবে এখানেই শেষ নয় দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বাঘেদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানা গেছে। সেই হাসপাতালের নামকরণ করা হয় টাইগার রেফারেল সুপার স্পেশালিটি হাসপাতাল। এই…
Read More
ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর

ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। ট্রেনে করে খুব সহজেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যায় দিঘা। তবে সারাদিন দিঘা যাওয়ার ট্রেন পাওয়া গেলেও এতদিন রাতে কোনও ট্রেন ছিল না দিঘা যাওয়ার। সেই কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলওয়ে এবার নতুন উদ্যোগ নিল। এবার রাতে দিঘা যাওয়ার জন্য ট্রেন পাওয়া যাবে আগামী ২৬ তারিখ অর্থাৎ শনিবার থেকে, সাঁতরাগাছি স্টেশন থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে এই ট্রেন। ট্রেনটি পরের দিন ভোরবেলা অর্থাৎ ২৭ শে আগস্ট ভোর সাড়ে তিনটে নাগাদ দিঘা পৌঁছাবে। দিঘা থেকে এই ট্রেনটি…
Read More
আগামী ছয় মাসের মধ্যে আবার বিদেশ যাবেন

আগামী ছয় মাসের মধ্যে আবার বিদেশ যাবেন

সম্প্রতি গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, উঠেছে একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে। চোখের চিকিৎসার জন্য গত ২৬ শে জুলাই সস্ত্রীক বিদেশ পাড়ি দিয়েছিলেন অভিষেক। এরপর গত রবিবার টানা ২৫ দিন পর কলকাতায় পৌঁছন নেতা। চোখের চিকিৎসার প্রথমে দুবাইয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে গিয়েছিলেন আমেরিকা হয়ে দেশে ফেরেন। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷ দেশে ফিরলেও এরই মধ্যে জানা যাচ্ছে ফের মাস ছয়েকের…
Read More
কড়া নির্দেশ, অবশেষে যাদবপুরে বসতে চলেছে সিসিটিভি

কড়া নির্দেশ, অবশেষে যাদবপুরে বসতে চলেছে সিসিটিভি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার অবশেষে কড়া সিদ্ধান্ত প্রশাসনের তরফে। সিসিটিভি বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রথম পর্যায়ে মেইন ক্যাম্পাসের ৫ গেট-সহ দশ জায়গায় বসবে। ইউজিসি নির্দেশিকার অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। নির্দেশিকা মেনে আমরা প্রত্যেকটা গেটে, পাঁচটা গেট আছে আর প্রত্যেকটা হস্টেলে ঢোকার মুখে, সমস্ত বিভাগে, প্রতি ফ্লোরে সিসিটিভি বসা চ্ছে। শুধু সিসিটিভি নয়, ক্যাম্পাসের গেটে বসানো হবে বিশেষ যন্ত্র। যে গাড়িগুলি ক্যাম্পাসের ভিতরে ঢুকবে, সেই গাড়ির নম্বর ওই যন্ত্রের মাধ্যমে স্ক্যান হয়ে তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে র‍্যাগিং রুখতে লালবাজারে টোল ফ্রি…
Read More