Arpita Debnath

3921 Posts
চাঞ্চল্যকর দাবি ইডির

চাঞ্চল্যকর দাবি ইডির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এই মামলায় গত প্রায় ৫০ দিন ধরে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির গ্রামের পর গ্রাম। এবার এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর দাবি করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। উল্লেখ্য, সম্প্রতি আদালতে পলাতক শেখ শাহজাহানর আইনজীবী জানান, শাহজাহানের নিরাপত্তা নিশ্চিত হলেই তিনি সকলের সামনে আসবেন। তিনি কোথাও পালিয়ে যাচ্ছেননা। যদিও ইডির আইনজীবী সওয়াল করেন, শাহজাহান কোনও ছোটখাটো মানুষ নন। সন্দেশখালিতে তার এক ফোনে ১৫ মিনিটের মধ্যে কম করেও ৩ হাজার মানুষ জড়ো হয়ে যায়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনেই তদন্তকারী কর্মকর্তাদের উপর চড়াও হতেও দ্বিধা বোধ করেনি তারা। তার নিরাপত্তা নিশ্চিত করা কি আদৌ…
Read More
মেরামতের কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু

মেরামতের কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু

বেশ কিছুটা অসুবিধার মধ্যে পড়তে চলেছে মহানগরীর মানুষ। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দ্বিতীয় হুগলী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই শহরের মধ্যে যান চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় হুগলী সেতু। আগামী ২৭ ফেব্রুয়ারি বন্ধ থাকতে চলেছে এই সেতু। মেরামতির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি এই সেতু বন্ধ থাকবে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত। কলকাতা পুলিশ নোটিশ দিয়ে জানাল এক্সটেনশন কড এবং বিয়ারিং-র কিছু মেরামতির কাজ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী এই সেতু বন্ধ থাকার ফলে ব্যাপক প্রভাব পড়বে শহরের ট্রাফিকে। এই কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত গাড়িগুলিকে হাওড়া ব্রিজমুখী করে…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। হাওড়া-বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নতুন করে পরিষেবা আরম্ভ করছে। পাশাপাশি এই ট্রেনের ভাড়াও কমেছে অনেকটা। কোভিডের সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় পূর্ব রেলপথের হাওড়া-বর্ধমান-রামপুরহাট লুপ লাইনে। যদিও লকডাউনের পর পরিষেবা স্বাভাবিক হয়। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নাম হঠাৎ করে বদলে করা হয় হাওড়া রামপুরহাট বিশ্বভারতী স্পেশাল। গুসকরা স্টেশন থেকে বর্ধমান স্টেশনের ভাড়া যেখানে ১০ টাকা ছিল, সেখানে যাত্রীদের ৩০ টাকা ভাড়া গুনতে হত বিশ্বভারতী স্পেশাল, তিনপাহাড় স্পেশাল ও জয়নগর এক্সপ্রেসের ক্ষেত্রে। তবে গত ২২ শে…
Read More
গেরুয়া শিবিরের তরফে নেওয়া হলো বড় উদ্যোগ

গেরুয়া শিবিরের তরফে নেওয়া হলো বড় উদ্যোগ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেলের পক্ষ থেকে রাম মন্দির দর্শনের জন্য নিয়ে আসা হল বিশেষ প্যাকেজ। আলিপুর থেকে অযোধ্যা যাওয়া-আসা, থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেবে রেল। মাথা পিছু খরচ পড়বে মাত্র ১৬০০ টাকা। কেন্দ্রীয় রেলমন্ত্রক এই আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে। মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শনের জন্য আপনাকে নাম লেখাতে হবে গেরুয়া শিবিরে। আলিপুরদুয়ার জংশন রেল ষ্টেশন থেকে বিজেপি কর্মীদের নিয়ে একটি ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। নামমাত্র টাকায় এদিন ৭৫০ জন বিজেপি কর্মী গেলেন ‘রাম রাজ্যে।’ এই ট্রেনকে সবুজ পতাকা দেখালেন বিজেপি সাংসদ ও বিধায়করাই। বিজেপি বিধায়ক…
Read More
বাড়ানো হলো ডিএ

বাড়ানো হলো ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার এই পরিস্থিতিতে তাদের অনুকূলে দু দফায় মহার্ঘ্য ভাতা বা ডিএ বাড়িয়েছে মমতা সরকার। তবে তাতেও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীগণ। তবে অন্যদিকে হোলির আগে ফের বাড়ল ডিএ বা মহার্ঘ ভাতা। এবার আরও চার শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়া হল কিছু সরকারি কর্মীদের। জল জীবন মিশনের কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। ৪% ডিএ বাড়ানো হয়েছে। যার ফলে একধাক্কায় অনেকটাই বাড়বে বেতন। আগে এই মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ১৯৬ শতাংশ। ফের ৪% বৃদ্ধি করায় এখন তা দাঁড়িয়েছে ২০০ শতাংশে। লোকসভা ভোটের আগে বিজেপি…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার আরো সস্তায় ট্রেনে চড়ার সুযোগ করে দিল ভারতীয় রেল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে বাংলার এই রুটে বিপুল পরিমাণ টিকিটের দাম কমানো হল। ৩০ টাকা থেকে কমে কাটোয়া আহমেদপুর রুটের ভাড়া হয়েছে ১০ টাকা। অন্যদিকে, কাটোয়া-আহমেদপুর রুটে একটি নতুন ট্রেন পথ চলা শুরু করেছে গত রবিবার থেকে। এতদিন এই রুটে সারা দিনে মাত্র একটি ট্রেন চলত। এবার থেকে দুটি ট্রেন চলাচল শুরু করল এই রুটে। নতুন এই ট্রেনটি কাটোয়া থেকে ছাড়ে সকাল ১০টা ৫৫ মিনিটে, এবং এটি আহমেদপুর পৌঁছয় দুপুর সাড়ে বারোটায়। ফেরার সময়…
Read More
আসন্ন নির্বাচন পূর্বে বড় চমক দিতে পারে গেরুয়া শিবির

আসন্ন নির্বাচন পূর্বে বড় চমক দিতে পারে গেরুয়া শিবির

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং নাম লেখাতে পারেন পদ্মদলে। ৪২ বছর বয়সি ক্রিকেট তারকাকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। তাঁকে পঞ্জাবের গুরুদাসপুরে পদ্ম শিবিরের প্রার্থী করার ভাবনা চলছে। ২০১৯ সালে ২২ গজের ময়দান থেকে বিদায় নিয়েছেন যুবরাজ সিং। আগে ওই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন বলিউড তারকা সানি দেওল। কিন্তু তাঁকে নিয়ে প্রবল বিতর্ক। যুবরাজের হাত ধরে ওই কেন্দ্র থেকে ঘুরে দাঁড়াতে চাইছে। পাঞ্জাবের বিজেপি নেতাদের সঙ্গে…
Read More
চলছে ইডির তল্লাশি

চলছে ইডির তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালির শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বাড়িতে চলছে ম্যারাথন তল্লাশি। আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে এদিন হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় পৌঁছে যান ইডি অফিসাররা, চলছে তল্লাশি। ওদিকে হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক চিংড়ি ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, আমদানি-রফতানির ব্যবসায় জমি-ভেড়ির টাকার বিনিয়োগ, সীমান্ত পার করে মাছ বা অন্যান্য সামগ্রী রফতানি করা হত কি না,…
Read More
সন্দেশখালিতে সভা করবেন প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে সভা করবেন প্রধানমন্ত্রী

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এর মাঝেই আগামী ৬ মার্চ রাজ্যে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ২৪ পরগনারই বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত করানো হবে সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের। তাদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা করা হবে। সেখানেই বসানো হবে তাদের। মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তারা। ওদিকে আগামী ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বঙ্গ সফরে এসে নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তার। পাশাপাশি রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভার…
Read More
আসন্ন নির্বাচন পূর্বে বড় সিদ্ধান্ত কমিশনের

আসন্ন নির্বাচন পূর্বে বড় সিদ্ধান্ত কমিশনের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। খুব সম্ভবত ফেব্রুয়ারী মাসের শেষের দিকেই। ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। সাধারণ ভোটের দিন ঘোষণার পরেই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। ওদিকে সম্প্রতি ভোটের জন্য দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই চিঠি থেকে জানা গিয়েছে, এ বার লোকসভা ভোটে সারা দেশে বাংলার জন্যই সবচেয়ে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন। কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভাবে ভোট করানোর…
Read More