সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।
এই অবস্থায় শ্রীনগরের টেগোর হল “লাল সেলাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। জানা গিয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার এবং পাকিস্তানের সাথে আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে একদিনের সম্মেলন আয়োজন করে সিপিএম।
এমতাবস্থায়, ওই সম্মেলনটি কাশ্মীর উপত্যকায় একটি বিরল রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সেখানে বেশিরভাগ আঞ্চলিক দলও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের বিষয়টি উত্থাপনের পরিবর্তে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে আলোচনা শুরু করেছে।
