কলকাতার অ্যাকোয়াটিকা মাতাবে রয়্যাল স্ট্যাগ বুমবক্স

কলকাতার বুকে সুর, গেমিং এবং এক অনন্য অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে প্রস্তুত ‘রয়্যাল স্ট্যাগ বুমবক্স’। আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা মিউজিক্যাল ফেস্টিভ্যাল। ‘লিভিং ইট লার্জ’ ভাবধারাকে সঙ্গী করে এই আয়োজনটি জেনারেশন লার্জ-এর অরিজিনাল সাউন্ড হিসেবে নিজেকে তুলে ধরবে।

এই বছরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক এবং হিপ-হপ তারকা ডিনো জেমস। এছাড়াও থাকছে বাংলা রক ব্যান্ড ‘ফসিলস’। ডিজে সাহিল গুলাটি এবং পায়েল ধারের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পাবে।
মঞ্চের গানের পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকছে অত্যাধুনিক গেমিং জোন এবং সমসাময়িক পপ সংস্কৃতির সম্ভার। ২১ ফেব্রুয়ারি দুপুর ৩টে থেকে অনুষ্ঠান শুরু হবে। এই মেগা ইভেন্টের টিকিট পাওয়া যাচ্ছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম স্কিলবক্স-এ।