চাকরি খোয়ালো আখতার আলি

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তুলে শিরোনামে উঠে এসেছিলেন আখতার আলি।

সেই আখতার আলিই এবার নিজে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হলেন। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়, আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকা অবস্থায় আখতার আলি সরঞ্জাম বরাত পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন।

একটি সংস্থার কাছ থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা, অন্য এক সংস্থার কাছ থেকে ২ লক্ষ ৩৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি একাধিকবার বিমানের টিকিটও কাটিয়েছিলেন নাকি সেই সংস্থাগুলির মাধ্যমেই। মোট ৪ কোটি ১৪ লক্ষ টাকার বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।