২৪.৭৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে ঝড় তুলল অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’

অজয় দেবগন অভিনীত ‘সন অফ সর্দার ২’ তার প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে সফলতার মুখ দেখেছে। বিজয় কুমার অরোরা পরিচালিত ছবিটি প্রথম তিন দিনে মোট ২৪.৭৫ কোটি রুপি আয় করেছে। ছবিটি ১ আগস্ট মুক্তি পেয়েছে এবং এতে অজয় দেবগনের সঙ্গে মৃণাল ঠাকুর এবং বিন্দু দারা সিং অভিনয় করেছেন।

স্যাকনিল্ক (Sacnilk) নামের একটি ট্রেড ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘সন অফ সর্দার ২’ মুক্তির দিন ৭.২৫ কোটি রুপি আয় করে। এরপর শনি ও রবিবার যথাক্রমে ৮.২৫ কোটি এবং ৯.২৫ কোটি রুপি আয় করে, যা ছবিটি প্রথম সপ্তাহান্তে ২৫ কোটির কাছাকাছি নিয়ে এসেছে।

এই ছবিটি ২০১০ সালের জনপ্রিয় সিনেমা ‘সন অফ সর্দার’-এর সিক্যুয়েল। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অশ্বিনী ধীর এবং সেটি বিশ্বব্যাপী ১৬১.৪৮ কোটি রুপি আয় করে বক্স অফিসে হিট হয়েছিল। প্রথম কিস্তিতে অজয় দেবগনের সঙ্গে সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা অভিনয় করেছিলেন।