রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, ভারতের প্রথম বুলেট ট্রেন খুব শীঘ্রই ট্র্যাকে চলতে দেখা যাবে।
এই ট্রেনটি মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে মাত্র ২ ঘন্টা ৭ মিনিটে সফর সম্পন্ন করবে। তিনি ভাবনগর টার্মিনাসে এই বিষয়ে তথ্য উপস্থাপিত করেন। উল্লেখ্য, ভাবনগর টার্মিনাসে রেলমন্ত্রী অযোধ্যা এক্সপ্রেস, রেওয়া-পুণে এক্সপ্রেস এবং জবলপুর-রায়পুর এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এছাড়াও, উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং নিমুবেন বামভানিয়া। রেলমন্ত্রী বলেন, বুলেট ট্রেন ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ওই ট্রেনটি মুম্বাইয়ের বিকেসি (বান্দ্রা-কুরলা কমপ্লেক্স) থেকে সফর শুরু করবে এবং সুরাটের বাপির মধ্য দিয়ে যাবে। যেটি আনন্দ এবং ভদোদরা হয়ে আহমেদাবাদে পৌঁছবে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩২০ কিমি।
