বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহুদিন ধরে উঠছে একাধিক অভিযোগ, কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। শহরের অন্যতম ব্যস্ত ও যানজটপূর্ণ অঞ্চল হল চিংড়িঘাটা। এবং তারা আশেপাশে বাইপাস এলাকা এবার পাচ্ছে নতুন পরিকাঠামোর ছোঁয়া। কারণ যানজট সমস্যা দূর করতে এবার সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অফ অথরিটি।

আর এই সেতুটি হলে ওই অঞ্চলের প্রতিটি দিনে যানজট অনেকটাই কমে আসবে। চিংড়িঘাটা মোড় শহরের পূর্বাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল। কারণ সেখান থেকে সল্টলেক, নিউ টাউন, তিলজলা, কসবা, রুবি, গড়িয়া থেকে আসা গাড়িগুলির একটু বড় অংশ এই রাস্তায় এসে মিলিত হয়। যার ফলে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়।

তবে এই সমস্যার সমাধানে উদ্যোগী এবার হলেন কেএমডি। এই সেতু তৈরি করতে আনুমানিক খরচ হতে পারে ১০ কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে ও প্রাথমিক অনুমোদন মিলেছে রাজ্য সরকারের কাছ থেকে।