কগনিজ্যান্ট এআই নির্মাতাদের একটি দল গড়ে তুলতে ‘এসিই টিম প্রোগ্রাম’ চালু করেছে

এ আই-ভিত্তিক ডিজিটাল ট্রান্সফরমেশন প্রকল্পের জন্য সেরা প্রকৌশলী প্রতিভাদের নিয়ে একটি বিশেষ দল গঠনের লক্ষ্যে কগনিজ্যান্ট চালু করেছে ‘কগনিজ্যান্ট এসিই টিম প্রোগ্রাম’। এই কর্মসূচিতে নির্বাচিত সদস্যরা এ আই-নেটিভ  টুল, আধুনিক আর্কিটেকচার ও ফলাফলভিত্তিক পদ্ধতি ব্যবহার করে বাস্তব ক্লায়েন্ট প্রকল্প, র‍্যাগ পাইপলাইন, অ্যাজেন্টিক ওয়ার্কফ্লো এবং এলএলএম-ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরিতে কাজ করবে।

ভারত-কেন্দ্রিক এই উদ্যোগ কগনিজ্যান্টের তিনটি কৌশলগত স্তম্ভ- হাইপারপ্রোডাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়ালিজিং এ আই এবং অ্যাজেন্টিফিকেশন-কে শক্তিশালী করবে। এর মাধ্যমে উন্নত এ আই সমাধান, দ্রুত উদ্ভাবন, কম টাইম-টু-মার্কেট এবং ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তি প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এবিষয়ে রাজেশ ভারিয়ার বলেন, এসিই টিম শক্তিশালী প্রকৌশল দক্ষতা ও এ আই-প্রস্তুত প্রতিভার মাধ্যমে এ আই-কে ধারণা থেকে বাস্তব প্রয়োগে রূপ দিতে এবং বিভিন্ন শিল্পে বৃহৎ পরিসরে এর ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।

নির্বাচন হবে কমিউনিকেশন অ্যাসেসমেন্ট, অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট ও টেকনিক্যাল ইন্টারভিউ-এর মাধ্যমে। প্রথম পর্যায়ে এটি অফার-হোল্ডার ও নির্বাচিত অফ-ক্যাম্পাস প্রার্থীদের জন্য উন্মুক্ত, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।