মর্মান্তিক ঘটনা ঘটে গেছে মহানগরীর বুকে

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে মধ্যরাতে বিধ্বংসী ভস্মীভূত অন্তত ১৩০০টি দোকান। দুর্ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসুও।

এর মধ্যে স্বস্তির খবর হল গোটা দুর্ঘটনায় হতাহতেরও কোনও খবর নেই। এলাকাবাসী, ব্যবসায়ীদের অভিযোগ, খবর দেওযার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল। দমকল দেরিতে পৌঁছনোর অভিযোগ প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘একটা গাড়ি আসতে গেলেও তো কিছু সময় লাগে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন আমাদের লোকজন।’ প্রশাসন, দমকলের উপর ক্ষোভ উগরে দিয়ে এক ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘প্রশাসন এবং দমকলের চূড়ান্ত ব্যর্থতার খেসারত দিতে হল আমাদের। ১৩০০ ব্যবসায়ী আছেন এখানে। সকলের সব শেষ হয়ে গিয়েছে। ওয়াটগঞ্জ থানা আমাদের ফোনই ধরেনি।’’ দোকান সম্পত্তি পুড়ে ছাই হওয়ায় সর্বস্বান্ত শতাধিক ব্যবসায়ী।