সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।
সকাল থেকেই জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় কয়েকজন জঙ্গিকে ঘিরূ ফেলেছে নিরাপত্তা বাহিনী। তারা পালটা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে কিনা তাও জানার চেষ্টা চলছে।
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জঙ্গিদের খোঁজে দফায় দফায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উপত্যকার সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এনকাউন্টারের জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এলাকায়।
