আসতে চলেছে কয়েক কোটি টাকার প্রকল্প

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতের বিভিন্ন সেক্টর একাধিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। সেই রেশ বজায় রেখেই ভারতীয় অটোমোবাইল শিল্পও বর্তমানে একটি বড় প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা এবং অ্যাডভান্সড অটোমোটিভ টেকনোলজির প্রসারের আবহে, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভ প্রকল্পটি এখন তার সবচেয়ে কার্যকর পর্যায়ে পৌঁছেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল অটো PLI প্রকল্পের অধীনে ইন্সেন্টিভ বিতরণের পরিমাণ ২০২৬-২৭ অর্থবর্ষে ৪,০০০ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

সরকার এই অর্থবর্ষে অটোমোবাইল এবং অটো যন্ত্রাংশের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভস্কিম তথা অটো PLI-র অধীনে প্রায় ৪,০০০ কোটি টাকা বিতরণ করবে বলে অনুমান করছে। ২০২৬ অর্থবর্ষে অতিরিক্ত বিক্রয় অর্জনকারী যোগ্য সংস্থাগুলিকে এই ইনসেনটিভ দেওয়া হবে। আধিকারিকরা জানিয়েছেন, বাজাজ অটো এই অর্থবর্ষে এই প্রকল্পের অধীনে ইতিমধ্যে প্রায় ৭৫০ কোটি টাকা পেয়েছে।