খুলতে হলো নতুন অ্যাকাউন্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে রীতিমতো বাধ্য হলেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই সময় তার পুরনো সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন মানিক। তবে তার অ্যাকাউন্ট খোলে নি।

সেই কারণে তিনি বিধানসভা থেকে বেতন পাচ্ছিলেন না। পাশাপাশি প্রাক্তন শিক্ষক হিসাবে পেনশন পাওয়া নিয়েও সমস্যায় পড়েছিলেন। এরপর মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন মানিক। তাতেই দূর হয়েছে সমস্যা।