বড় চমক আসতে চলেছে পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর সরকারের তরফে। পুজোর আগেই শহরে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। শহরে পরিবহণ ব্যবস্থা ও বায়ু দূষণের কথা মাথায় রেখে কলকাতার রাস্তায় আনতে চলেছে পরিবেশবান্ধব এসি সিএনজি বাস।

প্রথম পর্যায়ে প্রায় ২০০ টি এসি সিএনজি বাস চালু করা হবে। এই গ্ৰিন বাস প্রকল্প প্রথমে কলকাতায় চালু হবে। প্রথমদিকে ২০০ টি সিএনজি বাস চালানো হবে কলকাতায়। এমনকি এই প্রকল্পের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৫০টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস ও ১০০ টি মিনি এসি বাস। মিনি বাস গুলিতে থাকবে ৩১ টি বসার আসন।পাশাপাশি, বড় বাস গুলিতে থাকবে ৪২টি করে বসার আসন।

সবকিছু ঠিকঠাক থাকলে, পুজোর আগেই কলকাতায় শহরের বিভিন্ন রুটে ২০০টি অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব বাস পথে নামবে। রাজ্য পরিবহন দফতরে তরফ থেকে জানানো হয়েছে, এই এসি বাসের ভাড়া বর্তমানে যে সকল এসি বাস গুলি চলে তার সমান থাকবে।