বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। প্রকাশিত হয়েছে রেজাল্টও। এদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইন মাথায় রেখে কিছুদিন আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি কবে তা নিয়ে জল্পনা চলছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর এবারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ টাকা করে দিতে হবে আবেদনের জন্য।