ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘা পুরীর নাম। চিরকালই সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। পুরীর জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা গোটা দেশে দেখার মতো। । এবার সেই ঐতিহ্যবাহী মন্দিরের পবিত্রতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে ওড়িশা সরকার।
এমনটাই জানিয়েছেন সেই রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। পড়শি রাজ্যের আইনমন্ত্রী এই বিষয়ে বলেন, ’১২ শতাব্দী প্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরের ৩ কিলোমিটারের মধ্যে আমিষ জাতীয় খাবার ও ২ কিলোমিটারের মধ্যে মদ নিষিদ্ধ করা হবে সরকারের তরফ থেকে’। এই ভাবনা সবেমাত্র প্রস্তাবিত হয়েছে বলে জানান তিনি।
জানা যাচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের মুখোমুখি গ্র্যান্ড রোডে প্রায় ৭০টি আমিষ খাবারের দোকান রয়েছে। সরকারের তরফ থেকে সত্যিই যদি কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি দোকান তুলে দেওয়া হতে পারে।
