পথশ্রী ও জেলা পরিষদের অর্থে তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ ৩টি রাস্তা

৩টি রাস্তা নতুন করে তৈরীর শুভ সূচনা হলো, এরমধ্যে দুটি রাস্তা স্বাধীনতার পর প্রথম পিচের রাস্তা তৈরি হচ্ছে, আর একটি কোন এক সময় পিচের রাস্তা তৈরি হয়েছিল কিন্তু সেই রাস্তার বেহাল দশা বাম আমল থেকে , এই তিনটে রাস্তায় তৈরীর শুভ সূচনা হলো, পথশ্রী প্রকল্পের অর্থ এবং জেলা পরিষদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই তিনটি রাস্তা, আর এত বছর পর নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের কয়েক হাজার পরিবার আর তাই তারা খুশি।

বসিরহাট দক্ষিণ বিধানসভার- নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত দক্ষিণ কোদালিয়া শুভ সূচনা করেন নিমদরিয়া উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডলের বিশেষ উদ্যোগে, কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডল সাতক্ষীরা বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা অঞ্চল সভাপতি হামিদ গাজী ভূপাল সরদার  সহ প্রশাসনিক আধিকারিকরা এই তিনটি রাস্তা প্রায় ৬ কিলোমিটার মোট বরাদ্দ ৩ কোটি টাকা। এলাকার মানুষের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি- এই রাস্তা তিনটি এইসব এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা, তার কারণ-এই রাস্তার উপর সরাসরি ১৯টি গ্রামের প্রায় ৫০,হাজার মানুষ এবং পরোক্ষভাবে আরও কুড়িটি গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।

স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তাই ভরসা । হাসপাতাল , স্কুল, কলেজ , দুটি স্টেশনে যাওয়ার রাস্তা, সরকারি অফিস, থানা , আদালত সব জায়গাতেই যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয় এইসব গ্রামের কয়েক হাজার মানুষকে। বর্ষাকালতো দুরস্ত এমনি সময়েও এই রাস্তা দিয়ে যেতে হলে মানুষের প্রতিনিয়ত সমস্যা তৈরি হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায়। এলাকার মানুষ বহুবার স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছে রাস্তাগুলি নিজের রাস্তা তৈরি জন্য। এই রাতটা সংযোগে একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন একাধিক পর্যটন কেন্দ্রের যাওয়ার পথ যোগাযোগের মাধ্যম তৈরি হবে বলে মনে করা হচ্ছে শহর এবং শহরতলীর মূল মাধ্যম হবে  অবশেষে সেই ৩ টি রাস্তার একসাথে শুভ সূচনা হলো। আর এতে খুশি এলাকার মানুষ।