রবিবার রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার কে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে, এবং উনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫: কে জি ২২৫ গ্রাম শুকনা গাঁজা ০৭ টি পেকেটে , যেগুলি ১টি হাত বেগের মধ্যে রাখা ছিল ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে এগুলি নিয়ে কেরল রাজ্যে যাবেন । মহিলার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান।
আগামী কাল উনাকে আদালতে প্রেরণ করা হবে। এই গাঁজা কেরল এ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রি হতে পারে বলে আটক মহিলা জানান। গাঁজাসহ আটক মহিলার নাম রঞ্জনা দেবী(৪৫) বাড়ি বিহার।
