কলকাতার শেখর দত্তকে ওয়ো’র ওয়েডিংজ-ডট-ইন’এর সিওও পদে উন্নীত করল ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। শেখর দত্ত ওয়ো লিডারশিপ টিমে রয়েছেন ২০১৯ সালের আগস্ট থেকে। ওয়ো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার রোহিত কাপুর জানান, উত্তরাঞ্চলে শেখর ও তাঁর টিম যেভাবে লেজার ট্রাভেলের চাহিদা বৃদ্ধির জন্য কাজ করেছেন সেজন্য শেখরের লিডারশিপের কারণে তারা গর্বিত। গতবছরের সেই কাজের স্বীকৃতিতেই তাঁর এই পদোন্নতি। উল্লেখ্য, শেখর দত্ত প্রথমে ওয়ো লাইফ-এর (কো-লিভিং বিজনেস) রেভিনিউ হেড হিসেবে অনলাইন ও অফলাইন ব্যবসার সূচনা করেন। তিনি উত্তর ভারতে ফ্র্যাঞ্চাইজি ব্যবসার দায়িত্বে ছিলেন ২০২০-এর ফেব্রুয়ারি থেকে। তাঁর নেতৃত্বে উত্তরের ফ্র্যাঞ্চাইজি ব্যবসা ২০২০ সালে সুসংহত রূপ নেয়। ওয়ো’র ওয়েডিংজ-ডট’ইনের সিওও হিসেবে শেখর সিইও সন্দীপ লোধার প্রতি দায়বদ্ধ থাকবেন এবং এদেশে ওয়েডিংজ-ডট-ইন ব্যবসাতে সাপ্লাই ও সেলস পরিচালনায় সাহায্য করবেন।
শেখর দত্ত ওয়ো’র ওয়েডিংজ-ডট-ইন’এর সিওও
