Skip to content
Shaila Prabaha
  • Home
  • ব্যবসা
  • উত্তর পূর্ব
  • ভ্রমণ
  • More
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • বিনোদন
  • খেলা
  • Home
  • ব্যবসা
  • উত্তর পূর্ব
  • ভ্রমণ
  • More
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • বিনোদন
  • খেলা
  • Home
  • রাজনৈতিক
  • ব্লক করা হল অর্জুন সিংয়ের টুইটার অ্যাকাউন্ট
রাজনৈতিক

ব্লক করা হল অর্জুন সিংয়ের টুইটার অ্যাকাউন্ট

EditorJune 26, 20210 Comments

ব্লক করা হল BJP সাংসদের অ্যাকাউন্ট। আমেরিকার ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের জেরে এই ব্লক বলেও অনুমান তাঁর। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কে ট্যাগ করে টুইটারের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন কেন্দ্রকে। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট পুনরায় চালু হয়ে যায়।

ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে ভারত সরকার এবং টুইটারের তরজা অব্যাহত। সরকারের দাবি, ভারতে ব্যবসা করতে গেলে, ভারতীয়দের তথ্য নিয়ে কাজ করতে গেলে দেশের আইন মেনে চলতে হবে টুইটারকে। রাখতে হবে একজন নোডাল অফিসার। দেশেই রাখতে হবে সোশ্যাল মিডিয়ার ডেটাবেস। আর এতেই বেঁকে বসে টুইটার। টুইটারের অভিযোগ ভারত সরকারের আইনে স্পষ্ট বলা নেই কোনটা ঠিক, কোনটা বেঠিক। টুইটার ভারত সরকারের আইন না মানায় টুইটারের উপর থেকে রক্ষাকবচ তুলে নিয়েছে সরকার। এখন থেকে টুইটারের মাধ্যমে কোনও জায়গায় সমস্যার উদ্রেক হলে টুইট করা ব্যক্তির সঙ্গে দায়ী থাকবে টুইটারও।

সম্প্রতি, খোদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীরই অ্যাকাউন্ট ব্লক করে টুইটার। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। শুক্রবার একঘণ্টারও বেশি সময় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। যদিও পরে তাঁর অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়া হয়। ঘণ্টাখানেক পরে অ্যাকাউন্ট আনব্লক হতেই টুইটে ঝড় তোলেন রবিশঙ্কর প্রসাদ। একের পর এক টুইটে পুরো ঘটনা জানিয়ে নিজের ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Pinterest (Opens in new window) Pinterest
  • Share on X (Opens in new window) X
  • Print (Opens in new window) Print
Arjun Singhbjptwitter account
Previous Postপ্রবল বর্ষণে আগামী ৭ দিন বাড়বে নদীর জল, রয়েছে ধসের আশঙ্কা, ভাসতে পারে উত্তরবঙ্গ
Next Postএবার রাজ্যেও দেখা মিলল নতুন করোনা প্রজাতির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Info

  • contact@shailaprabaha.com
সাফল্যের সঙ্গে হাওড়ায় দুই বছর পূর্তি বিড়লা ফার্টিলিটির

সাফল্যের সঙ্গে হাওড়ায় দুই বছর পূর্তি বিড়লা ফার্টিলিটির

ইয়েজদি- নিয়ে এল ক্রোম যুক্ত রোডস্টার রেড উল্ফ

ইয়েজদি- নিয়ে এল ক্রোম যুক্ত রোডস্টার রেড উল্ফ

নির্ধারিত সময়ের আগেই পাবেন ‘যুবসাথী’ প্রকল্পের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্ধারিত সময়ের আগেই পাবেন ‘যুবসাথী’ প্রকল্পের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে তৃণমূল

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

Categories

  • দেশ
  • নাগাল্যান্ড
  • পশ্চিমবঙ্গ
  • পূর্ব মেদিনীপুর
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিজ্ঞাপন
  • বিনোদন
  • বিশেষ খবর
  • বিশ্ব
  • ব্যবসা
Copyright © 2025 Shaila Prabaha. All Right Reserved. WordPress Theme | Viral Mag by HashThemes
Like Us
Follow Us
Subscribe Us
Follow Us