কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া দ্য রিয়াল ক্রাইসিস ডিজিটাল বুকলেট প্রকাশ করেছে

কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া (কেএফআই) ‘দ্য রিয়াল ক্রাইসিস’ নামে একটি ডিজিটাল বুকলেট প্রকাশ করেছে, বর্তমান মহামারী দ্বারা ছড়িয়ে পড়া বিদ্যমান বিশ্ব সঙ্কটের এক প্রতিক্রিয়া হিসাবে। এই বুকলেটে ১৯৩৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত পাঁচ দশকের জে কৃষ্ণমূর্তির ভাষণ ও রচনার অংশবিশেষ গ্রন্থিত রয়েছে। দ্য রিয়াল ক্রাইসিস ডিজিটাল বইটি www.kfionline.org এ অনলাইনে ৯ টি ভারতীয় ভাষা- হিন্দি, তামিল, মারাঠি, গুজরাটি, মালয়ালাম, কানাডা , তেলেগু, বাংলা এবং ওড়িয়া এবং পাশাপাশি ইংরেজিতেও পাওয়া যাবে।


কেএফআই প্রতিষ্ঠাতা জিদ্দু কৃষ্ণমূর্তি একজন দার্শনিক, ধর্মীয় শিক্ষক, বক্তা এবং লেখক । তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ধর্মীয় শিক্ষক এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। মানুষের মন কিভাবে কাজকরে সেই বিষয়গুলি তিনি অত্যন্ত নির্ভুলতার সাথে প্রকাশ করেছিলেন এবং সমস্ত সংকটের কারন উল্লেখ করেছিলেন। তিনি ভারত, ইউকে, ইউএস এবং স্পেন- এই চারটি দেশে তার প্রতিষ্ঠানের স্থাপন করেছিলেন। কেএফআইয়ের একজন মুখপাত্র বলেন, “…চেন্নাইতে কেএফআই-র সদর দফতরে তাঁর শতাধিক বই মুদ্রিত রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে তাঁর কথোপকথনের কয়েকশো ভিডিও রয়েছে। রিয়েল ক্রাইসিস – ডিজিটাল বুকলেটটি আমাদের ওয়েবসাইট – www.kfionline.org থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *