India

স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ইন্ডোর স্টেডিয়াম

স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ইন্ডোর স্টেডিয়াম

করোনা পরিস্থিতি কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম। আধুনিকতার অভাবে ভালো খেলোয়াড় তৈরী হচ্ছে না তাই আধুনিক ও বাতানুকুল ইন্ডোর স্টেডিয়াম তৈরীর আর্জি জানান জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায়। শিলিগুড়ি শহরের একমাত্র ইন্ডোর স্টেডিয়াম করোনাকালের সময় স্বাস্থ্য দপ্তর অধিগ্রহণ করে সেফ হোম তৈরী করেছিলেন। আজ করোনা স্বাভাবিক ছন্দে এসেছে তাই প্রায় দুবছর বন্ধের পর আবার ইন্ডোর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করে তোলা হবে। জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায় আনন্দের সাথে জানান, খুব ভালো খবর। পুনরায় ইন্ডোর স্টেডিয়াম খোলা হচ্ছে। এর সাথে সুব্রতবাবু জানান, আধুনিক মানের স্টেডিয়াম তৈরী হলে ভালো হয়। যার অভাবে নুতন খেলোয়াড় তৈরী হচ্ছে…
Read More
জেনে নিন শীতের পরিচর্যায় আদার গুণাবলী কেন অতুলনীয়

জেনে নিন শীতের পরিচর্যায় আদার গুণাবলী কেন অতুলনীয়

শীতকালে আদা চায়ের চাহিদা সবচেয়ে বেশি থাকে, কিন্তু আপনি কি জানেন এই মরসুমে শুধু আদা চা নয় আরও অনেক উপকার পাওয়া যায়। কারণ আদার মধ্যে অনেক ঔষধি গুণ পাওয়া যায়, যা শরীরকে শক্তিশালী করতে কাজ করে। আজ আমরা আপনাকে আদার এমনই কিছু উপকারিতা জানাতে যাচ্ছি, যা শীত মৌসুমে আপনার জন্য উপকারী হবে। আদা স্বাস্থ্যের জন্য উপকারী:আসলে, আদার মধ্যে এমন অনেক গুণ পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, জিঙ্ক, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন বি, সি এবং সোডিয়াম পর্যাপ্ত পরিমাণে আদার মধ্যে পাওয়া যায়, যা শীতকালে শরীরকে ভিতর থেকে গরম রাখে। এমন অবস্থায় শীতকালে আদা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা…
Read More
দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

কামতাপুর রাজ্য এবং ভাষার দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামে যৌথভাবে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছেন কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। মঙ্গলবার নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সকাল ছয়টা থেকে রেল রোকো আন্দোলন শুরু হয়। আন্দোলন চলে দীর্ঘ পাঁচ ঘন্টা। অবশেষে আলিপুরদুয়ার ডিভিশনের রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। জানা গেছে, সংগঠনের মূল দাবিগুলিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এরপরে সংগঠনের নির্দেশে পুরো রেললাইন চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল রেল পুলিশ ও ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।…
Read More
কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ

কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ

উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবিতে কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে নিউ কোচবিহার স্টেশনে ভোর রাত থেকে পুলিশ প্রহরা।আন্দোলনকারীরা যাতে স্টেশনের ভেতর প্রবেশ করতে না পারে তাই গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলা হয় পুলিশে, নিয়ে আসা হয়েছে জল কামান। নিউ কোচবিহার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন গুলিতেও রাখা হয় পুলিশের প্রহরা। কেপিপির জেলা সভাপতি কংসরাজ বর্মনকে গৃহবন্দী করে পুলিশ।
Read More
এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে হতে চলেছে পদ্ম শিবির

এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে হতে চলেছে পদ্ম শিবির

চলছে নির্বাচন, অপেক্ষা এখন শুধু ফলাফলের। গুজরাট নির্বাচনের পর প্রশ্ন উঠছে দিল্লির ফলাফলে নিয়ে। সমীক্ষা বলছে, দিল্লি পুরসভাতে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। আর বাজিমাত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবারের নির্বাচনে যথেষ্ট ভালো ফল করবে কেজরির দল। ২৫০ আসনের দিল্লি পুরসভায় গরিষ্ঠতা পেতে গেলে ১২৬ টি আসনের প্রয়োজন। সেই ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১ টি আসন, বিজেপি পেতে পারে ৬৯-৯১ টি আসন আর কংগ্রেসের জুটবে ৩-৭ আসন। সমীক্ষা অনুযায়ী, আপ পাচ্ছে ১৪৬-১৫৬ টি আসন, বিজেপি পেতে চলেছে ৮৪-৯৪ টি আসন এবং কংগ্রেস ৬-১০ আসন। বোঝাই…
Read More
দেশ জুড়ে প্রথমবার চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ

দেশ জুড়ে প্রথমবার চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ

বড় সুখবর, দেশের শিশুদের সুরক্ষার্থে এক বড় সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। দেশকে পুরোপুরি পোলিও মুক্ত করার লক্ষের, আসন্ন নতুন বছরের শুরু থেকেই, নতুন ভাবনকে স্বীকৃতি দিতে দেশ জুড়ে প্রথমবার চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ, যা ‘ইঞ্জেকটেবল’। অর্থাৎ, এই টিকা ইনজেকশন দ্বারা দেওয়া হবে শিশুদের। কেন্দ্রের মূল লক্ষ্য দেশকে পুরোপুরি পোলিও মুক্ত করা। জানা গিয়েছে, নতুন বছরের শুরু থেকেই এই টিকার ডোজ দেওয়া শুরু হয়ে যাবে। আপাতত পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে পালস পোলিও টিকা দেওয়া হয়, যার মধ্যে পাঁচটি ওরাল এবং দুটি ইনজেকশন। তবে আইসিএমআরের সূত্র বলছে, ১ জানুয়ারি থেকে দেশজুড়ে তৃতীয় ইনজেকশন ডোজ চালু হবে।…
Read More
কেঁপে উঠলো পুরীর কাছে বঙ্গোপসাগরে মাটি

কেঁপে উঠলো পুরীর কাছে বঙ্গোপসাগরে মাটি

কেঁপে উঠলো দেশের মাটি৷ আজ সোমবার সকাল ৮টা ৩২৷ ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। এদিকে, এই ভূমিকল্পের ধাক্কা অনুভূত হয়েছে বাংলাদেশেও৷ সোমবার সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে৷ জানা গিয়েছে, ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল৷ বাংলাদেশের আবহাওয়া দফতরের এক…
Read More
শুরু হতে চলেছে উত্তরবঙ্গ পৌষমেলা

শুরু হতে চলেছে উত্তরবঙ্গ পৌষমেলা

কোভিডকালে দুই বছর আয়োজন করা হয়নি উত্তরবঙ্গ পৌষ মেলার। তাই ১৪ তম বর্ষে এবার থাকছে একাধিক চমক। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সদস্যরা। জানা গিয়েছে, অতীতের ন্যায় এবারও শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন মহানন্দা নদীর চরে বসবে মেলার আসর। রকমারি পিঠের সম্ভার থাকবে প্রতিটি স্টলেই৷ মেলা শুরু হবে চলতি মাসের ২৩শে ডিসেম্বর থেকে এবং চলবে আগামী বছরের ২রা জানুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলায় আগত সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
Read More
আয়ু দীর্ঘ করতে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন

আয়ু দীর্ঘ করতে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন

আপনি কি ১০০ পর্যন্ত বাঁচতে চান? কেউ আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারে না, তবে আসুন বিশ্বজুড়ে বিশেষজ্ঞ এবং শতবর্ষী ব্যক্তিদের দ্বারা ভাগ করা কয়েকটি টিপস দেখি যা আপনাকে দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপন করতে সহায়তা করতে পারে। ভাল খান: সঠিক ডায়েট১৮৪৮ সালে জার্মান দার্শনিক লুডভিগ ফুয়েরবাখ বলেছিলেন, "আমরা যা খাই"। এবং এই যথেষ্ট জোর করা যাবে না! দীর্ঘ জীবন যাপনের জন্য সঠিক খাবার খুবই প্রয়োজনীয়। কম প্রক্রিয়াজাত খাবার, বেশি শাকসবজি এবং ফলমূল, লাল মাংস কমানো এবং এর পরিবর্তে চর্বিহীন মাংস এবং মাছ খাওয়া - এইগুলি কিছু মৌলিক খাদ্যাভ্যাসের টিপস। এটি লক্ষ করাও গুরুত্বপূর্ণ যে আপনি বড় হওয়ার সাথে সাথে আপনাকে নির্দিষ্ট ধরণের…
Read More
বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

উত্তরবঙ্গকে বিভাজন ও বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় সব বাঙালী সংগঠন আজ ধর্নায় সামিল হয়। আজ গান্ধী মূর্তির পাদদেশে এক ধর্না মঞ্চে সামিল হয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, আমরা বাঙালি ও অন‍্যান‍্য সংগঠন। তাদের একটাই বক্তব্য বাংলা ভাগের চক্রান্ত ও বাংলায় বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠুন। আমরা বাঙালির সচিব বাসুদেব সাহার বক্তব্য, ভারতবর্ষে নানান ভাষার মানুষের বাস তাই প্রতিটি রাজ‍্যের নিজের নিজের ভাষায় কথা বলার ও লেখার অধিকার ক্ষুণ্ন করা চলবে না।
Read More