গ্যাস বাঁচাতে বিকল্প খুঁজছেন গৃহস্থরা, রাইস কুকার থেকে এগ স্টিমার—বাড়ছে ব্যবহার
রান্নার গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্তের রান্নাঘরে শুরু হয়েছে নতুন ভাবনা। গ্যাসের উপর নির্ভরতা কমাতে এখন অনেকেই খুঁজছেন বিকল্প উপায়। ফলে রান্নাঘরে আবার গুরুত্ব পাচ্ছে বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট।
বাঙালি গৃহিণীরা শখ করে নানা ইলেকট্রিক রান্নার যন্ত্র কিনে রাখলেও, দৈনন্দিন রান্নায় এতদিন গ্যাসের চুলিই ছিল ভরসা। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানির দামের ঊর্ধ্বগতির কারণে সেই অভ্যাসে বদল আসছে। অনেকেই ভাবছেন, ভোটের আগে যদি গ্যাসের দাম বাড়ে, তাহলে ভোটের পরে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তার সঙ্গে যোগ হয়েছে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। সিলিন্ডার ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার কবে মিলবে—তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতিতে গ্যাসের ব্যবহার কমাতে বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের দিকে ঝুঁকছেন অনেকেই। যেমন রাইস কুকার। সাধারণত ভাত রান্নার জন্য ব্যবহার হলেও এতে পোলাও, বিরিয়ানি, ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ এমনকি হালকা তরকারিও তৈরি করা সম্ভব। বাঙালি রান্নাঘরের বিভিন্ন ভাপা পদও রাইস কুকারে সহজে রান্না করা যায়। তাছাড়া বেশিরভাগ রাইস কুকারেই অটো-শাট অফ ব্যবস্থা থাকায় রান্না হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, ফলে বিদ্যুতের অপচয়ও কম হয়।
অন্য দিকে ডিম সেদ্ধ করার ক্ষেত্রেও গ্যাসের বদলে ব্যবহার করা যেতে পারে ইলেকট্রিক এগ স্টিমার। সাধারণত পাত্রে জল বসিয়ে গ্যাসে ডিম সেদ্ধ করতে সময় ও গ্যাস দুটোই বেশি লাগে। কিন্তু এগ স্টিমারে কয়েক মিনিটের মধ্যেই ডিম সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হয়ে গেলে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে ব্যবহার করলে এই ধরনের ইলেকট্রিক যন্ত্র শুধু গ্যাস সাশ্রয়ই করবে না, রান্নার সময়ও কমাবে। বর্তমান পরিস্থিতিতে তাই অনেকের কাছে এগুলিই হয়ে উঠছে রান্নাঘরের নতুন
