Sonakshi Sarkar

1520 Posts
ফের চুরির ঘটনা ঘটলো এনজেপি সংলগ্ন এলাকার একটি হনুমান মন্দিরে

ফের চুরির ঘটনা ঘটলো এনজেপি সংলগ্ন এলাকার একটি হনুমান মন্দিরে

এ-যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন ফুলবাড়ি- ডাবগ্রাম এলাকায়। প্রতিদিন ওই  সমস্থ এলাকায় কোন না কোন মন্দিরে চুরির ঘটনা ঘটেই চলছে। পুলিশ তৎপরতার সাথে চুরি সামগ্রী দোষীকে গ্রেফতার করলেও কমেনি চুরির দৌরাত্ম্য। এবার চুরির ঘটনা ঘটলো এনজেপি সংলগ্ন সাউথ কলোনী রামনগর মজদুর বস্তি এলাকার একটি হনুমান মন্দিরে। বৃহস্পতিবার সকালে যখন মন্দির কতৃপক্ষ মন্দির খুলতে যান তখন দেখেন দান বাক্স ও সাউন্ড সিস্টেম মন্দির থেকে চুরি গেছে। সঙ্গে সঙ্গে খবর দেন এনজেপি থানায়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ,মাঝে মধ্যই এই হনুমান মন্দিরে চুরির ঘটনা ঘটায় দুস্কৃতিরা। মুলত বর্তমান সমাজে নতুন প্রজন্ম নেশায় আসক্ত হওয়ার…
Read More
গরু মারা জাতীয় উদ্যানে দুদিন পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ, ভোর থেকেই শুরু গন্ডার গণনা

গরু মারা জাতীয় উদ্যানে দুদিন পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ, ভোর থেকেই শুরু গন্ডার গণনা

জলপাইগুড়ি ডিভিশনের রামসাই মেদলা, গরুমারা সহ চাপড়ামারি অভয়ারণ্য গন্ডার গাননা শুরু হয়েছে আজ,  বুধবার এবং বৃহস্পতিবার 5 এবং 6 মার্চ দুদিন চলবে। এই দুদিন পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশ নিষেধ জানান,গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন। গন্ডারের সংখ্যা বাড়ার আশায় রয়েছে বন দফতর। গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারী জঙ্গলের পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনের নাথুয়া রামসাই সহ সংলগ্ন এলাকার জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি। আজ ৫ ও ৬ মার্চ ( বুধবার ও বৃহস্পতিবার ) এই শুমারি চলবে, যেখানে বনকর্মীরা ট্র্যাপ ক্যামেরা ও কুনকি হাতি, হাঁটা পথে এবং গাড়ির সাহায্যে ৩৭ টি র বেশি টিম গন্ডার গণনার কাজে নিয়োজিত করা হবে। শুমারির সময়…
Read More
অবশেষে পুলিশের জালে আটক আসামী মোহাম্মদ শহিদুল

অবশেষে পুলিশের জালে আটক আসামী মোহাম্মদ শহিদুল

অবশেষে পুলিশের জালে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত মোঃ শহিদুল ২০২৪ সালের মে মাসে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের দুটি বাড়িতে পুলিশ হানা দিয়ে একাধিক ব্যাংকের পাসবুক এটিএম কার্ড ল্যাপটপ ও সাধারণ মানুষের আধার কার্ড ভোটার কার্ড উদ্ধার করেছিল সে সময়ে গ্রেপ্তার করা হয়েছিল একজন বিগত নয় মাস ধরে এই শহিদুল গা ঢাকা দিয়েছিল নেপালে আজ ঘোষপুকুর থেকে তাকে গ্রেপ্তার করে। কোটি কোটি টাকা প্রতারণার সেই টাকা লেনদেন হতো দেশ-বিদেশ থেকে। ধৃত মোঃ শহিদুল ও অনিল গোপকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের সাথে আদালতের কাছে ১৪ দিনের আবেদন জানানো হয়েছে।
Read More
ধর্মনগর- কৈলাশহর রুটে খুব শীঘ্রই নতুন রেল সংযোগ হতে যাচ্ছে: মুখ্যমন্ত্রী

ধর্মনগর- কৈলাশহর রুটে খুব শীঘ্রই নতুন রেল সংযোগ হতে যাচ্ছে: মুখ্যমন্ত্রী

উত্তর জেলার ধর্মনগর থেকে উনকোটি জেলার কৈলাশহরের সাথে সংযুক্তকারী আরও একটি রেলপথ পেতে চলেছে ত্রিপুরা। এর পাশাপাশি আগরতলার গুর্খাবস্তিতে নির্মীয়মান রাজ্যের সবচেয়ে উঁচু ভবনে এক ছাদের নিচে হতে চলেছে সমস্ত দপ্তরের অধিকর্তার কার্যালয়। মঙ্গলবার উনকোটি জেলার কৈলাশহরের চণ্ডিপুর ব্লক প্রাঙ্গনে ১৬২ কোটি টাকা ব্যয় বরাদ্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মূলত, পরিকাঠামো উন্নয়ন সহ প্রয়োজনীয় পরিষেবা প্রদানের লক্ষ্যে এদিন একইসঙ্গে এসকল প্রকল্পের সূচনা করা হয়। উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ কৈলাশহরের জনগনের জন্য একটা আনন্দের মুহূর্ত। কিছুদিন আগে বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিলে এলিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও…
Read More
আই ডি এস ওর তরফে মিছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

আই ডি এস ওর তরফে মিছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

চার বছরের ডিগ্রী কোর্স বাতিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, বিশ্ববিদ্যালয় ও অন্তর্গত কলেজগুলোর সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি সহ ৭ দফা দাবিতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান করে এ আই ডি এস ও। শিলিগুড়ির কাছে শিব মন্দিরের মেডিকেল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালযয়ে যায়। এআইডিএস ওর এই অভিযানের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসে। কোনরকম গন্ডগোল ঝামেলা এড়াতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
Read More
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা

জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যালে। কুকুর, বিড়াল, বাঁদর কামড় বা আঁচরে জখম রোগীদের আজ সকাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি মেডিক্যালে কুকুর, বিড়াল, বাঁদরের কামড়, আঁচরে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন। অথচ আজ সকাল থেকে সেই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা। কেন ভ্যাকসিন নেই তা নিয়ে মেডিক্যালের কর্তব্যরত নার্স ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি জানাচ্ছেন কয়েকদিন থেকে ভ্যাকসিন সরবরাহের…
Read More
মঙ্গলবার বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

মঙ্গলবার বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট অধিবেশন। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের শভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারি সভাধিপতি রমা রেশমি এক্কা, শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা। এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, ২০২৫-২৬ এর বাজেট 130 কোটি টাকা আজ ধার্য করা হলো। যেই বাজেটের টাকা দিয়ে মূলত শিক্ষা-স্বাস্থ্য ও সুন্দর্যনের ওপর বিশেষ কাজ করবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। এছাড়াও গ্রাম এলাকাকে বিশেষভাবে উন্নতিকরণ করা হবে। চেষ্টা করা হবে কিছু গ্রাম পঞ্চায়েত কে মডেল হিসেবে তৈরি করা। পাশাপাশি…
Read More
ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে সেন্টারে পৌঁছে দেন সিভিক ভলেন্টিয়ার

এডমিট কার্ড ভুলে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সিভিক ভলেন্টিয়ার তার বাইকে বসিয়ে  এডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন। এমনই চিত্র ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সর্বত্রই  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ এলার পক্ষ থেকে পুলিশি তৎপরতাও যথেষ্ট রয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে  হেল্প ডেস্ক করা হয়েছে। আজ প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হন। এরই মধ্যে ইসলামপুরের গুনজুড়িয়ার পাচু রসিয়া হাইস্কুলের এক ছাত্রী তার এডমিট কার্ড ভুলে…
Read More
তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে হাড়ি সমাজ উন্নয়ন সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দিল

তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে হাড়ি সমাজ উন্নয়ন সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দিল

পশ্চিমবঙ্গ হাড়ি সমাজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জল তুলে দেওয়া হলো তিস্তা পাড়ের প্রাচীণ স্কুলে। সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এদিন পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতির দমহনী শাখার পক্ষ থেকে এলাকার প্রাচীণ পলহয়েল স্কুলে পরিক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে কলম, জল, তুলে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, হাজরা সম্প্রদায়ের মধ্যে বিশেষত যারা বিভিন্ন অনুষ্ঠানে বাজনা বাজিয়ে থাকেন আজও তাদের দ্বারাই গঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হাড়ি সমাজ উন্নয়ন সমিতি।
Read More
বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার দাবিতে বিক্ষোভ ডিমডিমা চা বাগানে

বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার দাবিতে বিক্ষোভ ডিমডিমা চা বাগানে

আলিপুরদুয়ার : বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ার প্রতিবাদে উত্তাল ডিমডিমা চা বাগান। সোমবার চা বাগানের শতাধিক শ্রমিক আন্দোলনে শামিল হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি আটকে থাকায় পরিবার চালাতে সমস্যায় পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, ছুটির টাকা, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ, এমনকি কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রীও মিলছে না বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের একাংশের বক্তব্য, কর্তৃপক্ষের গাফিলতির জন্য শ্রমিকরা আজ চরম সংকটে। অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই তাঁদের প্রাপ্য টাকা না পেয়ে অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন, যা অবিচারের শামিল। বকেয়া অর্থ না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শ্রমিকদের এই আন্দোলন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।…
Read More